Game of Thrones আমরা অনেকেই দেখেছি। যারা দেখেননি, তাঁরাও এই শোয়ের নাম অবশ্যই শুনেছেন। টেক কোম্পানি রিয়েলমি এই ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের বাজারে একটি অসাধারণ ডিজাইনের স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme 15 Pro Game of Thrones Limited Edition স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি লুক এবং ডিজাইনের জন্য প্রশংসা কুড়চ্ছে। নিচে দেওয়া ভিদিওরমাধমে স্মার্টফোনের প্রথম লুক দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15 Pro Game of Thrones Limited Edition স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
বাজারে Realme 15 Pro Game of Thrones Limited Edition স্মার্টফোনটি গোল্ড এবং ব্ল্যাক স্টাইলিং সহ লঞ্চ করা হয়েছে। এর ফলে স্মার্টফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে। অন্যদিকে স্মার্টফোনের ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপে 3D Dragon Claw রয়েছে, যা GOT এর মতো ফিল দিচ্ছে। এই স্মার্টফোনের সমস্ত ক্যামেরা সেটআপে ডেকোরেটিভ লেন্স রিং যোগ করা হয়েছে। এখানে Games of Thrones এবং Fire and Blood লেখা রয়েছে, ফলে ইউজারদের কাছে স্মার্টফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
একইভাবে স্মার্টফোনের রেয়ার প্যানেলের নিচের দিকে গেমস অফ থ্রোন্স সিরিজের ড্রাগনের চিহ্ন দেওয়া হয়েছে। বিশেষত্ব হল স্মার্টফোনের লেদার ব্যাক প্যানেলের কালারও পরিবর্তন করে। যদি স্মার্টফোনটির আশেপাশে 42 ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকে, তাহলে স্মার্টফোনটির কালার পরিবর্তিত হয়ে লাল কালার হয়ে যাবে। ইউনিক ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটিতে কাস্টমাইস Game of Thrones ওয়ালপেপার এবং অ্যাপ আইকন রয়েছে।
Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition স্মার্টফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির এই স্টোরেজ অপশনের দাম 44,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক অফার হিসাবে 3 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি স্মার্টফোনটি বেশ কিছু অ্যাক্সেসারিস সহ লঞ্চ করা হয়েছে, এই লিস্টে Iron Throne ফোন স্ট্যান্ড, একটি কিং হ্যান্ড পিন, Westeros মিনিয়েচার রেপ্লিকা এবং Game of Thrones ব্র্যান্ডেড স্পিকার, পোস্টকার্ড রয়েছে।
Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition স্মার্টফোনটিতে 1280 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুলএইচডি+ 4D Curve+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে কোয়ালকমের Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে একই চিপসেট সহ ভ্যানিলা মডেল Realme 15 Pro স্মার্টফোনটি আনটুটু স্কোর 1086379 পেয়েছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony IMX896 OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি শক্তিশালী দেওয়া হয়েছে এবং এটি দ্রুত চার্জ করার জন্য 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
