ফোনটি কেনার কারণ
ডিটেইল শট
ফোনটির ব্যাক প্যানেলে সেমি-সার্কুলার RGM LED স্ট্রিপ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই এলইডি লাইটের কালার অ্যাডজাস্ট ও চেঞ্জ করা যায়। এছাড়া গেমিঙের সময়ও লাইট সিঙ্ক করা যায়।
সুন্দর ডিসপ্লে
এই ফোনে 6.78-ইঞ্চির FullHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও এই ফোনটি ভালোভাবে ব্যাবহার করা যায়।
প্রিমিয়াম ডিজাইন
Tecno Camon 30 5G ফোনের ব্যাক প্যানেলে wavy texture ডিজাইন রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউলের পাশে একটু রেড ডট লাইট রয়েছে, যা চার্জিং ও নোটিফিকেশন এলে জ্বলে ওঠে।
এআই অ্যাসিস্ট্যান্ট
এই ফোনে AI assistant Ella দেওয়া হয়েছে, যা ভয়েস কম্যান্ড ও পাওয়ার বাটন লং প্রেস করে অ্যাক্টিভেট করা যায়। কিন্তু ব্যাবহারের সময় এটি অনেক ক্ষেত্রে কাজ করে না।
ফোনটি না কেনার কারণ
দুর্বল প্রসেসর
এই ফোনে MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর ভালোভাবে ডেইলি টাস্ক সামলাতে পারে। তবে হেভি গেমিঙের ক্ষেত্রে কিছুটা নিরাশ হতে হবে।