Moto Edge 50 Fusion ফোনের 4টি বিশেষত্ব এবং 2টি খামতি

হালকা এবং স্লিম ডিজাইন

ফোনটি কেনার কারণ

এই ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে হালকা এবং পাতলা স্মার্টফোনগুলির মধ্যে একটি। এই ফোনের থিকনেস মাত্র 7.8mm এবং ওজন মাত্র 175 গ্রাম। এই ফোনটি ধরা ও বয়ে নিয়ে যাওয়া খুব সহজ এবং আরামদায়ক।

144Hz ডিসপ্লে

এই ফোনে 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশরেট রয়েছে। ইউআই-এর মাধ্যমে নেভিগেট করা খুব সহজ এবং হাই রিফ্রেশরেট সাপোর্টেড গেম খেলার সময় দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

চার্জিং স্পীড

Moto Edge 50 Fusion ফোনে 68W TurboPower ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনটি 20%-100% চার্জ হতে প্রায় 50 মিনিট সময় লাগে। আবার চার্জ বুস্ট ফিচার এনেবল করলে স্ম পরিমাণ চার্জ হতে সময় লাগে মাত্র 35 মিনিট।

ক্লিন ইউআই

ফোনটি Android 14 এবং Hello UI সহ কাজ করে, যা প্রায় স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি এক্সপেরিয়েন্স দেয়। ফোনটির ইউআই যথেষ্ট পরিষ্কার এবং সরল, এমনকি এতে আগে থেকে কোনো থার্ড পার্টি অ্যাপও ইনস্টল নেই।

সাধারণ পারফরমেন্স

Moto Edge 50 Fusion ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 SoC রয়েছে। এই প্রসেসর খারাপ নয়। তবে এই রেঞ্জের অন্যান্য ফোনে এর থেকেও ভালো পারফরমেন্স পাওয়া যায়।

ফোনটি না কেনার কারণ

সেলফি ক্যামেরা বাগ

এই ফোনটি ল্যান্ডস্কেপ অরিয়েন্টেশনে পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম নয়। এক্ষেত্রে হয় বোকে এফেক্ট আসে না, নয় টো পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই বাগ শীঘ্রই ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।