ভালো ডিসপ্লে
CE4 Lite ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছে। OLED প্যানেল থাকার ফলে এই ফোনে দারুণ ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যায়। এতে কন্টেন্ট দেখার ক্ষেত্রেও দারুণ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
স্টাইলিশ ডিজাইন
Nord CE4 Lite ফোনের বডি বেশিরভাগ প্লাস্টিক দিয়ে তৈরি। তবে হাতে নিলে যথেষ্ট প্রিমিয়াম ফিল হয়। সবদিক থেকে ডিজাইন বেশ মিনিমালিস্টিক। এতে ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাট ফ্রেম সহ অনেকটা iPhone 12 সিরিজের কথা মনে করায়।
সলিড ব্যাটারি
OnePlus Nord CE4 Lite ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে, যা হাই সেটিংসেও গোটা দিন ব্যাকআপ দিতে পারে। অর্থাৎ একবার ফুল চার্জ করলে নিঃসন্দেহে পুরো দিন ব্যাবহার করা যায়।
ভালো ডেলাইট ফটোগ্রাফি
এই ফোনের 50MP ক্যামেরা ভালো ডেলাইট ফটো তুলতে পারে। ফটোয় যথেষ্ট শার্প এবং ব্যালেন্স ডায়নামিক রেঞ্জ পাওয়া যায়। এর সঙ্গে কালারও বেস ভালো আসে।
দাম
OnePlus Nord CE4 Lite ফোনের 8GB+128GB মডেলের দাম 19,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। এই দামে এটি বেশ ফিচার প্যাক একটি ফোন।