পারফরমেন্স
এই ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 Soc যোগ করা হয়েছে। এই প্রসেসর ভালো বেঞ্চমার্কের পাশাপাশি ডেইলি টাস্ক সুন্দরভাবে করতে সক্ষম। গেমিঙের ক্ষেত্রেও এই ফোনের পারফরমেন্স সুন্দর এবং ফোনটির অ্যাডভান্স ভেপার কুলিং চাম্বার ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
ডিসপ্লে ব্রাইটনেস
Realme GT 6T ফোনের পীকব্রাইটনেস 6,000nits। এছাড়াও এই ফোনের এইচবিএম প্রায় 1,600nits, যা আইফোন 15 প্রো ম্যাক্সের তুলনায় অনেকটাই বেশি।
ব্যাটারি লাইফ
Realme GT 6T ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সহজেই গোটা একদিন চলতে পারে। আমাদের টেস্টিঙের সময় 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত গেম খেলার পরেও এই ফোনের চার্জ মাত্র 20% কমেছে।
ফাস্ট চার্জিং
এই ফোনটি 20% থেকে 100% চার্জ করতে মাত্র 30 মিনিট সময় লাগে। Realme GT 6T ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং বক্সে চার্জারও দেওয়া হচ্ছে।
প্রাইমারি ক্যামেরা
Realme GT 6T ফোনে 50MP Sony LYT6000 প্রাইমারি ক্যামেরা সুন্দর ছবি তুলতে সক্ষম। এই ফোনের ক্যামেরায় তোলা ফটোয় সুন্দর কালার এবং ডিটেইলস ধরা পড়ে।
দাম
Realme GT 6T ফোনের 8GB+128GB মডেলের দাম 30,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 32,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 35,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 39,999 টাকা।