Redmi 13 5G ফোনের 5টি বিশেষত্ব

ডিসপ্লে

এই ফোনে 6.79-ইঞ্চির FHD+ (2400x1080 পিক্সেল) রেজোলিউশন সহ LCD ডিসপ্লে, 550nits ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট রয়েছে। এই স্ক্রিন সুন্দর ভিউইং অ্যাঙ্গেল এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

পারফরমেন্স

এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 SoC দেওয়া হয়েছে। এই ফোনটির আনটুটু স্কোর 4,45,212 এবং ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 952 এবং মাল্টি কোরে 2261 স্কোর পেয়েছে।

ডেলাইট ফটোগ্রাফি

Redmi 13 5G ফোনে দিনের আলোয় বেশ কিছু ছবি তোলা হয়েছে। ছবিতে দারুণ ডিটেইল লেভেল ও ডায়নামিক রেঞ্জ পাওয়া যায়।

ভালো ব্যাটারি

এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি রয়েছে। ফোনটি পিসিমার্ক টেস্টে 14 ঘন্টা 1 মিনিট স্কোর পেয়েছে। অর্থাৎ সাধারণ ব্যাবহারে এই ফোনে গোটা দিন ব্যাকআপ পাওয়া যাবে।

দাম

Redmi 13 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 15,499 টাকা। অর্থাৎ দামের দিক থেকেও ফোনটি খুব বেশি নয়।