CMF Phone 1 ফোনটি কেনা উচিৎ কি না?

CMF Phone 1 ফোনটি কেনার কারণ

CMF Phone 1 ফোনের ব্যাক প্যানেল ফ্ল্যাট এবং সাইদের চারদিকে স্ক্রু রয়েছে। নিচের ডানদিকে একটি গোল চাকা দেওয়া হয়েছে। এটির বিল্ড কোয়ালিটি বেশ শক্ত এবং চাপ পড়লেও সহজে ভাঙ্গে না।

CMF Phone 1 ফোনে রিমুভেবল ব্যাক কভার রয়েছে, যার ফলে আকর্ষণীয় ব্যাক কভারের মধ্যে সুইচ করা যায়। ফোনটির সঙ্গে কার্ড হোল্ডার, কুইক স্ট্যান্ড এবং লিনিয়ার্ডের মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ যোগ করা যাবে।

CMF Phone 1 ফোনটি Android 14 এবং Nothing OS 2.6 সহ পেশ করা হয়েছে। এটি সবচেয়ে ক্লিন অ্যান্ড্রয়েড স্কিনগুলির মধ্যে একটি। এতে কোনো থার্ড পার্টি অ্যাপ নেই এবং 30টিরও কম প্রিইনস্টল অ্যাপ রয়েছে।

এই ফোনে MediaTek Dimensity প্রসেসর যোগ করা হয়েছে। এটির বেঞ্চমার্ক পারফরমেন্সের পাশাপাশি থ্রোটলিঙ্গ টেস্ট রেজাল্টও খুব ভালো। এই ফোনটি ডেইলি টাস্ক এবং স্মুথ গেমিং সামলাতে পারে।

CMF Phone 1 ফোনটি না কেনার কারণ

CMF Phone 1 ফোনের বিভিন্ন অংশ খোলা যায়। তাই এতে শুধুমাত্র IP52 রেটিং দেওয়া হয়েছে, যা সাধারণ জলের ছিটা থেকে ফোনটিকে রক্ষা করতে পারে।

CMF Phone 1 ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং চার্জার আলাদাভাবে কিনতে হয়। 33W ফাস্ট চার্জার ব্যাবহার করেও এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে 1 ঘন্তাঁর চেয়ে বেশি সময় লাগে।

দাম

CMF Phone 1 ফোনের 6GB RAM + 128GB মডেলের দাম 15,999 টাকা এবং 8GB RAM + 128GB মডেলের দাম 17,999 টাকা রাখা হয়েছে।