Google Pixel 8a ফোনের 4টি বিশেষত্ব এবং 3টি খামতি

স্টক অ্যান্ড্রয়েড

এই ফোনটি Android 14 ওএসে কাজ করে। এটি গুগল ফোন হওয়ার কারণে এতে সবার আগে সমস্ত আগামী অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। এই ফোনে বেশ কিছু এআই ফিচার এবং ক্লিন ইউআই রয়েছে।

ফোনটি কেনার কারণ

ভালো ক্যামেরা

এই ফোনে 64MP+13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সুন্দর ফটো তুলতে সক্ষম, এমনকি কম আলোতেও এতে ভালো ছবি তোলা যায়।

ছোট সাইজ

Google Pixel 8a ফোনে 6.1-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনের সাইজ বেশ কম্প্যাক্ট। এই ফোনটি হাতের গ্রিপে চলে আসে এবং অধিকাংশ ইউজার এক হাতেই এই ফোন ব্যাবহার করতে পারবেন।

ব্যাটারি লাইফ

Google Pixel 8a ফোনে 4492mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা AOD ও 120Hz এর মতো হাই সেটিংসেও গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

স্লো চার্জিং

Google Pixel 8a ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বেশ স্লো। বক্সে চার্জার দেওয়াও হয় না। হাই ক্যাপাসিতির চার্জার ব্যাবহার করেও এই ফোন ফুল চার্জ হতে এক ঘন্টার বেশি সময় লাগে।

ফোনটি না কেনার কারণ

হীটিং সমস্যা

Google Pixel 8a ফোনটির সবচেয়ে বড় সমস্যা হল হঠাৎ করে তাপ বেড়ে যাওয়া। এটি যত দ্রুত সম্ভব ঠিক করা দরকার।

দাম

Google Pixel 8a ফোনটির দাম 52,999 টাকা থেকে শুরু হয়। এই দামে এর চেয়ে অনেক ভালো ক্যামেরা এবং পারফরমেন্সযুক্ত স্মার্টফোন পাওয়া যায়। Pixel 8a ফোনে ওএস ছাড়া অনেক কিছুই নেই।