Google Pixel 8a Vs Pixel 7a, জেনে নিন দুটি ফোনের পার্থক্য

ডিজাইন

Google Pixel 8a ফোনের ডিজাইন অনেকটা Pixel 8 ফোনের মতো। ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। Pixel 7a ফোনেও এমনই ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনে IP67 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্ল

Google Pixel 8a ফোনে 6.1-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশরেট পাওয়া যায়। অন্যদিকে Pixel 7a ফোনটিতে 6.1-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশরেট রয়েছে।

প্রসেসর

Google Pixel 8a ফোনে Tensor G3 প্রসেসর রয়েছে। কোম্পানির Pixel 7a ফোনে Tensor G2 প্রসেসর যোগ করা হয়েছিল।

RAM-স্টোরেজ

Google Pixel 8a ফোনে 8GB RAM এবং 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অন্যদিকে Pixel 7a ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যায়।

রেয়ার ক্যামেরা

Google Pixel 8a ফোনের ব্যাক প্যানেলে 64MP+13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আগের Pixel 7a ফোনটির ক্ষেত্রেও 64MP+13MP ক্যামেরা সেটআপ ছিল।

ফ্রন্ট ক্যামেরা

Google Pixel 8a ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য Google Pixel 8a এবং Pixel 7a উভয় ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি-চার্জিং

Google Pixel 8a ফোনে 27W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,492mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Pixel 7a ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সহ 4,385mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

দাম

Google Pixel 8a ফোনের 8GB+128GB মডেলের দাম 52,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 59,999 টাকা। অন্যদিকে Pixel 7a ফোনটির 8GB+128GB মডেল 36,999 টাকা দামে সেল করা হয়।