10টি পয়েন্টে জানুন Infinix GT 20 Pro ফোনের রিভিউ

ডিজাইন

Infinix GT 20 Pro ফোনের ইউনিক ডিজাইন প্যাটার্নের পাশাপাশি ব্র্যান্ডের নতুন সাইবার মেচা ডিজাইন একে সুন্দর করে তোলে। এতে লুপ লাইটিং দেওয়া হয়েছে। এতে 8 কালার কম্বিনেশন এবং চারটি লাইটিং এফেক্ট পাওয়া যায়।

ডিসপ্ল

Infinix GT 20 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশরেট, 1080x2436 পিক্সেল রেজোলিউশন, 1,300 নিটস পীক ব্রাইটনেস, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং Pixelworks X5 টার্বো গেমিং ডিসপ্লে চিপ রয়েছে।

রেয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Infinix GT 20 Pro 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 108MP প্রাইমারি, 2MP ডেপ্থ এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। টেস্টিঙে ফোনটির ক্যামেরা ভালোই পারফর্ম করেছে, ছবিতে প্রাকৃতিক কালারও প্রায় কাছাকাছি দেখায়। তবে ডায়নামিক রেঞ্জের উন্নতি প্রয়োজন।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা ঠিক মতো স্কিন টোনের ছবি তুলতে সক্ষম। তবে ছবিতে হাই কন্ট্রাস্ট লেভেল দেখা যায়।

পারফরমেন্স

MediaTek Dimensity 8200 Ultimate চিপসেট থাকার কারণে নিঃসন্দেহে এই ফোনটি এর প্রাইস সেগমেন্টের বেস্ট পারফরমেন্স ফোনের স্থান দখল করে। এতে 12GB LPDDR5x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

সফটওয়্যার

অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনে বিশেষ করে জিটি সিরিজের জন্য তৈরি করা XOS কাস্টম স্কিন যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে কোনো ব্লোটওয়্যার নেই এবং এতে মাত্র 32টি প্রি-ইনস্টল অ্যাপ রয়েছে।

ব্যাটারি

Infinix GT 20 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। পিসি মার্ক টেস্টিঙে এই ফোনটি 9 ঘন্টা 13 মিনির স্কোর পেয়েছে। এটি এই ফোনের প্রাইস সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় যথেষ্ট কম। একবার ফুল চার্জ করার পর এই ফোনটি নরমাল ইউজের ক্ষেত্রে গোটা দিন ব্যাবহার করা যায়।

চার্জিং

এই ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্টিঙে এই ফোনটি মাত্র 48 মিনিটের মধ্যে 20% থেকে 100% চার্জ করা গেছে এবং গেমারদের জন্য এতে BY-PASS চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি

Infinix GT 20 Pro ফোনে WiFi 6 রয়েছে, তবে কোম্পানি ব্লুটুথ ভার্সন উল্লেখ করা হয়নি। এতে USB 2.0Type-C চার্জিং এবং ডেটা ট্রান্সফার পোর্ট দেওয়া হয়েছে।

উপসংহার

দামের দিক থেকে এই ফোনটি নিঃসন্দেহে একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন। ফোনটির বেঞ্চমার্ক স্কোরও যথেষ্ট ভালো। যারা পারফরমেন্স এবং গেমিঙের জন্য একটি নতুন ফোন কিনতে চান তাদের জন্য Infinix GT 20 Pro একটি দারুণ অপশন।