Infinix GT 20 Pro Vs Realme GT 6T, জেনে নিন কোন ফোনটি বেশি ভালো

ডিসপ্লে

Infinix GT 20 Pro ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট এবং 1300nits ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 1200nits ব্রাইটনেস পাওয়া যায়।

সফটওয়্যার

Infinix GT 20 Pro ফোনটি Android 14 এবং XOS 14 সহ পেশ করা হয়েছে। অপরদিকে Realme GT 6T ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ কাজ করে।

রেয়ার ক্যামেরা

Infinix GT 20 Pro ফোনে 108MP প্রাইমারি, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। অন্যদিকে 50MP প্রাইমারি এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix GT 20 Pro এবং Realme GT 6T উভয় ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসর

Infinix GT 20 Pro ফোনে MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট রয়েছে।

পারফরমেন্স

Infinix GT 20 Pro ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেলকোরে 1020, মাল্টিকোরে 3384 এবং AnTuTu বেঞ্চমার্কে 9,36,5985 স্কোর পেয়েছে। Realme GT 6T ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 14,50,949 স্কোর এবং গীকবেঞ্চ সিঙ্গেলকোর ও মাল্টিকোরে যথাক্রমে 1826 ও 4544 পয়েন্ট পেয়েছে।

ব্যাটারি-চার্জিং

Infinix GT 20 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। একইভাবে Realme GT 6T ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

RAM-স্টোরেজ

Infinix GT 20 Pro ফোনে 8GB/12GB RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে 8GB/12GB RAM ও 128GB/256GB/512GB স্টোরেজ রয়েছে।

কালার

Infinix GT 20 Pro ফোনটি Mecha Blue, MechaOrange এবং MechaSilver কালারে পেশ করা হয়েছে। অপরদিকে Realme GT 6T ফোনটির Fluid Silver এবং Razor Green কালার লঞ্চ করা হয়েছে।

দাম

Infinix GT 20 Pro ফোনের 8GB+256GB মডেলের দাম 24,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 26,999 টাকা। অন্যদিকে Realme GT 6T ফোনটির 8GB+128GB , 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB মডেলের দাম যথাক্রমে ₹30,999, ₹32,999, ₹35,999 এবং ₹39,999।