iQOO Z9x 5G ফোনের রিভিউ

ডিজাইন

iQOO Z9x ফোনের ব্যাক প্যানেলে আঙ্গুলের ছাপ পড়া আটকানোর জন্য ম্যাট ফিনিশ এবং ব্রাশ স্ট্রোক ডিজাইন রয়েছে। এছাড়া ক্যামেরা আইল্যান্ডে ক্রোম ফিনিশ রয়েছে।

ডিসপ্ল

iQOO Z9x ফোনে 1000nits ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন দেখতে বেশ সুন্দর এবং স্টেরিও স্পিকার মিডিয়া এক্সপেরিয়েন্স আরও ভালো করে তোলে।

রেয়ার ক্যামেরা

iQOO Z9x ফোনে 50MP+2MP রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। দিনের আলোয় এই ক্যামেরা সুন্দর কালার সহ ফটো তুলতে পারে এবং এর ডায়নামিইক রেঞ্জও ভালো। এছাড়া কম স্লতে তোলা ফটোও বেশ সুন্দর।

ফ্রন্ট ক্যামেরা

iQOO Z9x ফোনের ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা মুখের ডিটেইলস বেশ স্মুথ করে দেয়। সব দিক থেকেই এই ফোনের ক্যামেরা বেশ ভালো।

পারফরমেন্স

iQOO Z9x ফোনে Snapdragon 6 Gen 1 SoC রয়েছে। এটি ডেইলি টাস্ক স্মুথভাবে সামলাতে পারে এবং এটির বেঞ্চমার্ক স্কোরও অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে।

সফটওয়্যার

iQOO Z9x ফোনটি Android 14 এবং FunTouch OS 14 সহ কাজ করে। এটি একটি ফিচার প্যাক স্কিন এবং এতে স্মুথ ইউআই পাওয়া যায়। তবে কিছু প্রিইনস্টল অ্যাপ রয়েছে, যা আনইনস্টলও করা যায়।

চার্জি

iQOO Z9x ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি 20%-100% চার্জ হতে প্রায় এক ঘন্টা সময় লাগে।

উপসংহা

iQOO Z9x ফোনটির দাম 12,999 টাকা থেকে শুরু হয়। দামের দিক থেকে এই ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে ভালো পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি লাইফ সহ ফোনের স্থান পেয়েছে।