Motorola Edge 50 Fusion Vs Nothing Phone 2a ব্যাটারির তুলনা

ব্যাটারি

Motorola Edge 50 Fusion ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Nothing Phone 2a ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

পিসিমার্ক টেস্ট

পিসিমার্ক টেস্টে Motorola Edge 50 Fusion ফোনটি 9 ঘন্টা 53 মিনিট চলেছে। অপরদিকে Nothing Phone 2a ফোনে 14 ঘন্টা 13 মিনিট ব্যাটারি লাইফ পাওয়া গেছে।

ভিডিও স্ট্রীমিং

উভয় ফোনে 50% ব্রাইটনেস এবং ভলিউম লেভেলে 30 মিনিট পর্যন্ত ইউটিউবে ভিডিও প্লে করা হয়েছে। এরপর Motorola Edge 50 Fusion ফোনে 3% এবং Nothing Phone 2a ফোনে 4% ব্যাটারি ড্রপ হয়েছে।

গেমিং টেস্ট

উভয় ফোনে 30 মিনিট করে BGMI, COD: Mobile এবং Real Racing 3 খেলা হয়েছে। এর ফলে Motorola Edge 50 Fusion ফোনে প্রায় 8.5% এবং Nothing Phone 2a ফোনে প্রায় 7.5% ব্যাটারি ড্রপ হয়েছে।

চার্জিং স্পীড

Motorola Edge 50 Fusion ফোনে 20%-100% চার্জ হতে 36 মিনিট সময় লাগে। অন্যদিকে Nothing Phone 2a ফোনটি 56 মিনিটে 20%-100% চার্জ হয়।

দাম

Motorola Edge 50 Fusion ফোনের 8GB+128GB বেস মডেলের দাম 22,999 টাকা এবং Nothing Phone 2a ফোনটির 8GB+128GB বেস মডেলের দাম 23,999 টাকা।

উপসংহার

এই দুটি ফোনের মধ্যে Nothing Phone 2a ফোনটির ব্যাটারি পারফরমেন্স বেশি ভালো, অন্যদিকে Motorola Edge 50 Fusion ফোনটি চার্জিং স্পীডের দিক থেকে এগিয়ে।