Moto Edge 50 Vs Realme 13 Pro

ব্যাটারি

Edge 50 ফোনে 68W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের দাম 27,999 টাকা। Realme 13 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5200nAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের দাম 26,999 টাকা।

পিসিমার্ক

পিসিমার্ক ব্যাটারি টেস্টে কোনো ফোনের ব্যাটারি 20% থেকে 100% শেষ হতে কতক্ষণ লাগে তা মাপা হয়। Moto Edge 50 ফোনটি Realme 13 Pro ফোনের চেয়ে 11 মিনিট বেশি চলে এই টেস্টে জিতে গেছে। 

ভিডিও স্ট্রিমিং

উভয় ফোনেই 30 মিনিট করে একই রেজোলিউশন ও সেটিংসে ইউটিউব ভিডিও চালানো হয়েছে। Moto Edge 50 ফোনটির ব্যাটারি এই টেস্টে Realme 13 Pro ফোনের চেয়ে 1% বেশি কমেছে।

গেমিং টেস্ট

এই দুটি ফোনেই একই সেটিংসে 30 মিনিট করে জনপ্রিয় গেম খেলা হয়েছে। এই টেস্টে Moto Edge 50 ফোনটির ব্যাটারি Realme 13 Pro ফোনের চেয়ে 5% বেশি খরচ হয়েছে।

চার্জিং স্পীড

Moto Edge 50 ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 40 মিনিট সময় লাগে। অন্যদিকে Realme 13 Pro ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় লাগে 52 মিনিট।

সিদ্ধান্ত

Edge 50 ফোনটির বেঞ্চমার্ক স্কোর বেশি এবং চার্জও দ্রুত হয়ে যায়। তবে Realme 13 Pro ফোনটির ব্যাটারি ব্যাবহারের ক্ষেত্রে কম খরচ হয়। তাই আমরা মনে করি এই দুটির মধ্যে যে কোনো ফোনই কেনা যায়।