ডিজাইন
CE4 Lite ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং পেছনের দিকে গ্লাসের মতো স্মুথ ফিনিশ রয়েছে। এটি বেশ প্রিমিয়াম, তবে দাগ লাগতে পারে। ওপরের বাঁদিকের কোণায় ভার্টিক্যাল শেপে রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত।
ডিসপ্লে
Nord CE4 Lite ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে গভীর কালো রঙে বেশ পাঞ্চি কালার দেখা যায়।
রেয়ার ক্যামেরা
এই ফোনে 50MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। OIS ফিচারযুক্ত ক্যামেরার দৌলতে শার্পনেস খুব ভালো, ছবিতে হাই স্যাচুরেশন ও অ্যাভারেজ ডায়নামিক রেঞ্জ পাওয়া যায়। তাও এই ফোনের ক্যামেরা এই সেগমেন্টের অন্যান্য ফোনের চেয়ে বেশ ভালো।
ফ্রন্ট ক্যামেরা
এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে স্কিন টোন একদম সঠিক আসে না তবে ডিটেইলস বেশ ভালো ধরা পড়ে।
পারফরমেন্স
এই ফোনে Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হয়েছে। এই সেগমেন্টের অন্যান্য ফোনের চেয়ে এর বেঞ্চমার্ক স্কোর বেশ কম। তবে ডেইলি টাস্কের জন্য এর পারফরমেন্স খারাপ নয়। কিন্তু হেভি গেমিঙের ক্ষেত্রে এর থেকে ভালো ফোনও বাজারে আছে।
সফটওয়্যার
এই ফোনটি Android 14 এবং OxygenOS 14 সহ পেশ করা হয়েছে। এতে বেশ কিছু প্রিইনস্টল অ্যাপ রয়েছে, যা আনইনস্টলও করা যায়। ওয়েদার, স্টেপ কাউন্ট ও লাইভ স্কোর দেখানোর জন্য এই ফোনে শেল্ফের মতো জনপ্রিয় ওয়ানপ্লাস ফিচার রয়েছে।
ব্যাটারি
OnePlus Nord CE4 Lite ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। এর বেঞ্চমার্ক স্কোর খুব একটা ভালো নয়। তাও হাই সেটিংস ও মাঝারি ব্যাবহারে এই ফোনে মোটামুটি পুরো দিন ব্যাকআপ পাওয়া যায়।
চার্জিং
Nord CE4 Lite ফোনটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং বক্সের মধ্যেই চার্জার রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল এই ফাস্ট চার্জিং সত্ত্বেও 20% থেকে 100% চার্জ হতে 50 মিনিট সময় লাগে।
উপসংহার
এই ফোনে সুন্দর ডিজাইন, OLED ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি লাইফ এবং সুন্দর স্পিকার রয়েছে। আলোয় ক্যামেরা ভালো ছবি তুলতে পারে এবং ডিভাইসের পারফরমেন্স বেশ বিশ্বস্ত। যারা গেমিঙের জন্য ফোন চাইছেন না, তাঁরা নিঃসন্দেহে OnePlus Nord CE4 Lite 5G ফোনটি কিনতে পারেন।