আজকের দিনে দাঁড়িয়ে অনেক গ্রাহক ফোন কেনার সময় ব্যাটারির প্রতি বিশেষ নজর দেন। যারা 20,000 টাকার বাজেটে নতুন ফোন কিনতে চাইছেন দেখে নিন OnePlus Nord CE4 Lite এবং iQOO Z9 কোন ফোনের ব্যাটারি বেশি শক্তিশালী।
ব্যাটারি
OnePlus Nord CE4 Lite ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে iQOO Z9 ফোনে 44W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।
পিসিমার্ক টেস্ট
এই টেস্টে 80% ব্রাইটনেসে ভিডিও লুপ ব্যাবহার করে ফোনের ব্যাটারি 100% থেকে 20% পর্যন্ত নামার সময় মাপা হয়। Nord CE4 Lite ফোনে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও iQOO Z9 ফোনে বেশি ব্যাটারি লাইফ পাওয়া যায়।
ভিডিও স্ট্রীমিং টেস্ট
উভয় ফোনে 50% ব্রাইটনেস ও ভলিউম লেভেলে 30 মিনিট পর্যন্ত ইউটিউবে একই ভিডিও চালানো হয়েছে। এক্ষেত্রে Nord CE4 Lite ফোনের ব্যাটারি iQOO Z9 ফোনের চেয়ে কম খরচ হয়েছে।
গেমিং টেস্ট
এই দুটি ফোনেই COD: Mobile, BGMI এবং Real Racing 3 গেমগুলি 30 মিনিট করে খেলা হয়েছে। উভয় ফোনে ব্যাটারি 18% কমেছে, অর্থাৎ Nord CE4 Lite ফোনে 990mAh এবং iQOO Z9 ফোনে 900mAh ব্যাটারি কমতে দেখা গেছে।
চার্জিং স্পীড
Nord CE4 Lite ফোনে 80W এবং iQOO Z9 ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে 20% থেকে 100% চার্জ হতে Nord CE4 Lite ফোনটির প্রায় 50 মিনিট এবং iQOO Z9 ফোনটির প্রায় 62 মিনিট সময় লাগে।
দাম
আমাজনে Nord CE4 Lite ফোনের 8GB+128GB মডেলের দাম 19,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। অন্যদিকে iQOO Z9 ফোনটির 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা।
উপসংহার
সমস্ত টেস্টে চোখ রাখলে Nord CE4 Lite ফোনটি iQOO Z9 ফোনটির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। যাদের জন্য ব্যাটারি লাইফ ও চার্জিং স্পীড প্রয়োজনীয় তাঁরা Nord CE4 Lite কিনতে পারেন। আবার যাদের কাছে পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য iQOO Z9 ভালো অপশন।