OnePlus Nord CE4 Lite Vs iQOO Z9 5G, পারফরমেন্সের তুলনা

OnePlus Nord CE4 Lite ফোনের দাম 19999 টাকা থেকে শুরু। একই রেঞ্জে বাজারে রয়েছে iQOO Z9 5G স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক 20000 টাকা রেঞ্জে কোন ফোনটি এগিয়ে।

প্রসেসর

OnePlus Nord CE4 Lite ফোনে কোম্পানি Qualcomm Snapdragon 695 SoC এবং Adreno 619 GPU রয়েছে। অন্যদিকে iQOO Z9 ফোনে MediaTek Dimensity 7200 SoC এবং ARM Mali-G610 MC4 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

OnePlus Nord CE4 Lite এবং iQOO Z9 উভয় ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে।

গীকবেঞ্চ

Nord CE4 Lite ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 914 এবং 2056 স্কোর পেয়েছে। Z9 ফোনটি এই দুই টেস্টে যথাক্রমে 1190 ও 2681 স্কোর পেয়েছে। এদিক থেকে আইকু ফোনটি এগিয়ে। 

আনটুটু

আনটুটু বেঞ্চমার্ক টেস্টে OnePlus Nord CE4 Lite ফোনটি 4,75,981 পয়েন্ট পেয়েছে। অপরদিকে iQOO Z9 ফোনের আনটুটু স্কোর 7,28,534। এক্ষেত্রেও আইকু ফোনটি এগিয়ে রয়েছে। 

থ্রোটলিং টেস্ট

এই টেস্টের জন্য বার্নআউট বেঞ্চমার্ক অ্যাপ ব্যাবহার করা হয়। স্ট্রেসের মধ্যে উভয় ফোনের পারফরমেন্স বেশ ভালো। এই টেস্টেও iQOO Z9 (56.3%) ফোনটি OnePlus Nord CE4 Lite (55.4%) ফোনের চেয়ে এগিয়ে।

গেমিং টেস্ট

উভয় ফোনে 30 COD: Mobile, Real Racing 3 এবং BGMI গেমগুলি 30 মিনিট করে খেলা হয়েছে। এরপর Nord CE4 Lite ফোনের তাপমাত্রা বেড়েছে 7 ডিগ্রী এবং iQOO Z9 ফোনের তাপমাত্রা 5.6 ডিগ্রী বাড়তে দেখা গেছে।

দাম

আমাজনে Nord CE4 Lite ফোনের 8GB+128GB মডেলের দাম 19,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 22,999 টাকা। অপরদিকে Z9 ফোনের 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা।

উপসংহার

বেঞ্চমার্ক টেস্টের ভিত্তিতে পারফরমেন্সে ওয়ানপ্লাস ফোনের চেয়ে আইকু ফোনটি বেশি এগিয়ে। তাই যারা 20000 টাকার বাজেটে একটি নতুন ফোন কিনতে চাইছেন তাঁরা নিঃসন্দেহে iQOO Z9 ফোনটি কিনতে পারেন।