ব্যাটারি
POCO F6 ফোনে 90W Turbo Charge ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। অপরদিকে Realme GT 6T ফোনে 120W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
পিসিমার্ক টেস্ট
আমরা দুটি ফোনের ক্ষমতা পরীক্ষা করার জন্য পিসিমার্ক ওয়ার্ক 3.0 ব্যাটারি লাইফ টেস্ট করেছি। এই টেস্টে POCO F6 ফোনটি 11 ঘন্টা 42 মিনিট এবং Realme GT 6T ফোনটি 13 ঘন্টা 16 মিনিট চলেছে।
ভিডিও স্ট্রীমিং
উভয় ফোনে 50% ব্রাইটনেস ও অডিও লেভেল সহ সর্বোচ্চ রেজোলিউশনে 30 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রীম করা হয়। Realme GT 6T ফোনের ব্যাটারি 3% (165mAh) ও POCO F6 ফোনটির ব্যাটারি 4% (200mAh) কমেছে।
গেমিং টেস্ট
এই দুটি ফোনেই BGMI, Call of Duty Mobile এবং Real Racing 3 গেমগুলি 30 মিনিট করে খেলার পর POCO F6 ফোনটির ব্যাটারি 7% (350mAh) এবং Realme GT 6T ফোনের ব্যাটারি 7% (385mAh) কমেছে।
চার্জিং টেস্ট
POCO F6 ও Realme GT 6T ফোনের 5000mAh ও 5500mAh ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 32 মিনিট সময় লেগেছে। তবে আসলে বিজয়ী Realme GT 6T ফোনটি, কারণ এতে বড় ব্যাটারি রয়েছে।
ডিসপ্লে
POCO F6 ফোনে 6.67-ইঞ্চির ক্রিস্টালরেস ফ্লো AMOLED প্যানেল, 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 2400nits ব্রাইটনেস রয়েছে। Realme GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 1200nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
প্রসেসর
POCO F6 ফোনে Qualcomm Snapdragon 8S Gen 3 প্রসেসর ও Adreno 735 GPU দেওয়া হয়েছে। Realme GT 6T ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর ও Adreno 732 GPU যোগ করা হয়েছে।
পারফরমেন্স
POCO F6 ফোনটির AnTuTu স্কোর 15,00.000-এর চেয়েও বেশি। অন্যদিকে Realme GT 6T ফোনের AnTuTu স্কোর 1,450,949।
ক্যামেরা
POCO F6 ফোনে 50MP+8MP রেয়ার ক্যামেরা এবং 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে 50MP+8MP রেয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
দাম
POCO F6 ফোনের 8GB+256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 33,999 টাকা। Realme GT 6T ফোনের 8GB+128GB এবং 12GB+512GB মডেলের দাম যথাক্রমে 30,999 টাকা এবং 39,999 টাকা।