POCO F6 Vs Realme GT 6T

POCO F6 ফোনের ব্যাক প্যানেলে তিনটি বড় গোলাকার রিঙের মধ্যে দুটিতে ক্যামেরা এবং একটিতে এলইডি লাইট রয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে গ্লসি ডুয়েল টোন ফিনিশ এবং কার্ভ স্ক্রিন রয়েছে। এই ফোনেও ব্যাক প্যানেলে তিনটি বরিঙের মধ্যে দুটিতে ক্যামেরা এবং একটিতে এলইডি লাইট রয়েছে।

ডিজাইন

POCO F6 ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। অপরদিকে Realme GT 6T ফোনে 120Hz রিফ্রেশরেট সহ 6.78-ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

ডিসপ্লে

POCO F6 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। অন্যদিকে রিয়েলমি ফোনটিতে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে।

প্রসেস

POCO F6 ফোনে 8GB/12GB LPDDR5x RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। Realme GT 6T ফোনটির 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB মডেল সেল করা হয়।

স্টোরেজ

POCO F6 ফোনে 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে Realme GT 6T ফোনে 50MP Sony LYT600 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP Sony IMX355 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা

POCO F6 ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অপরদিকে Realme GT 6T ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

POCO F6 ফোনটি Android 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। এই ফোনে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। Realme GT 6T ফোনটি Android 14 এবং realme UI 5.0 সহ পেশ করা হয়েছে।

সফটওয়্যার

POCO F6 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। Realme GT 6T ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ব্যাটারি

POCO F6 ফোনের 8GB+256GB মডেলের দাম 29,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 31,999 12GB+512GB টাকা এবং মডেলের দাম 33,999 টাকা। একইভাবে Realme GT 6T ফোনের 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB মডেলের দাম যথাক্রমে 30,999 টাকা, 32,999 টাকা, 35,999 টাকা এবং 39,999 টাকা।

দাম