10টি পয়েন্টে জানুন Realme GT 6T ফোনের রিভিউ

ডিজাইন

Realme GT 6T ফোনে গ্লসি ডুয়েল টোন ফিনিশ সহ প্লাস্টিক বিল্ড রয়েছে, যা সহজেই খারাপ হয়ে যায়। এই ফোনের ওজন 191 গ্রাম এবং থিকনেস 8.6mm। সবদিক থেকে এই ফোনে সুন্দর গ্রিপ পাওয়া যায় এবং হাতে ধ্রতেও সুবিধা হয়।

ডিসপ্লে

Realme GT 6T ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে রয়েছে। এতে ভালো ভিউইং অ্যাঙ্গেল, ভাইব্রেন্ট কালার, 6000nits ব্রাইটনেস এবং হাই কন্ট্রাস্ট পাওয়া যায়।

রেয়ার ক্যামেরা

Realme GT 6T ফোনে 50MP+8MP দুএ; রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা 12.5MP পিক্সেল বাইন্ড ছবি ক্যাপচার করে এবং অজস্র ডিটেইলস ও সঠিক রং ধরে রাখতে সাহায্য করে। তবে ডায়নামিক রেঞ্জ খুব একটা ভালো নয়।

ফ্রন্ট ক্যামেরা

Realme GT 6T ফোনের ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা ভালোমতো মুখের ডিটেইলস এবং স্কিন টোন সহ ছবি তোলে। তবে অনেক সময় এতে ছবি ওভার প্রসেস করে ফেলে, ফলে ডিটেইলস ক্ষতিগ্রস্ত হয়।

পারফরমেন্স

Realme GT 6T ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC রয়েছে। এর সাহায্যে ফোনের পারফরমেন্সে কোনো সমস্যা হয় না এবং অ্যাডভান্স আইসবার্গ ভেপার কুলিং সিস্টেম ফোনের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।

সফটওয়্যার

Realme GT 6T ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এতে বিভিন্ন প্রিইনস্টল অ্যাপ রয়েছে এবং সেগুলি আনইনস্টলও করা যায়। এই ফোনে আগামী 3 বছর পর্যন্ত গুরুত্বপূর্ণ OS আপডেট পাওয়া যাবে।

ব্যাটারি

Realme GT 6T ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে, যা এক দিন বা তার বেশি সময় পর্যন্তও ব্যাকআপ দিতে সক্ষম। 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত গেম খেলার পর এই ফোনের ব্যাটারি 20% কমেছে।

চার্জিং

Realme GT 6T ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং বক্সেই চার্জার পাওয়া যায়। এই ফোনটি 20-100% চার্জ করতে 30 মিনিট সময় লেগেছে।

উপসংহার

Realme GT 6T ফোনের দাম 30,999 টাকা থেকে শুরু। যারা পারফরমেন্স, সুন্দর ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সহ একটি ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো অপশন।