Realme GT 6T Vs iQOO Neo 9 Pro, কোন ফোনটি পারফরমেন্সে এগিয়ে?

যারা 40 হাজার টাকার রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Realme GT 6T এবং iQOO Neo 9 Pro ফোনের তুলনা করে দেখানো হল, যাতে বোঝা যায় কোন ফোনটির পারফরমেন্স বেশি ভালো।

প্রসেসর

Realme GT 6T ফোনে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর এবং Adreno 732 GPU দেওয়া হয়েছে। iQOO Neo 9 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং Adreno 740 GPU যোগ করা হয়েছে।

RAM-স্টোরেজ

Realme GT 6T ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে iQOO Neo 9 Pro ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে।

গীকবেঞ্চ

গীকবেঞ্চ টেস্টে Realme GT 6T ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 1826 ও 4544 স্কোর পেয়েছে। অন্যদিকে iQOO Neo 9 Pro ফোনটির সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টের স্কোর যথাক্রমে 2023 ও 5564। অর্থাৎ আইকু ফোনটি কিছুটা এগিয়ে রয়েছে।

আনটুটু

AnTuTu টেস্টে Realme GT 6T ফোনটি 14,50,949 স্কোর পেয়েছে। অপরদিকে iQOO Neo 9 Pro ফোনটি কিছুটা এগিয়ে 16,11,015 স্কোর পেয়েছে।

গেমিং

উভয় ফোনে BGMI, Call of Duty Mobile এবং Real Racing 3 গেমগুলি 30 মিনিট করে খেলা হয়েছে। গেম খেলার পর Realme GT 6T ফোনের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রী সেলসিয়াস বেড়েছে, অপরদিকে iQOO Neo 9 Pro ফোনটির ক্ষেত্রে তাপমাত্রা প্রায় 6 ডিগ্রী সেলসিয়াস বাড়তে দেখা গেছে।

ডিসপ্লে

Realme GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং 1200nits ব্রাইটনেস রয়েছে। অপরদিকে iQOO Neo 9 Pro ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 3000nits ব্রাইটনেস ও 144Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে।

ক্যামেরা

Realme GT 6T ফোনে 50MP প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অপরদিকে iQOO Neo 9 Pro ফোনে 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি-চার্জিং

Realme GT 6T ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যদিকে iQOO Neo 9 Pro ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5160mAh ব্যাটারি রয়েছে।

দাম

Realme GT 6T ফোনের 8GB+128GB মডেলের দাম 30,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 39,999 টাকা। একইভাবে iQOO Neo 9 Pro ফোনের 8GB+128GB ও 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 34,999 টাকা এবং 38,999 টাকা।