Realme Narzo N65 5G ফোনের রিভিউ

ডিজাইন

এই সেগমেন্টের বেশিরভাগ Realme স্মার্ট =ফোনের ডিজাইন প্রায় একইরকম। Realme Narzo N65 5G ফোনটিও এর ব্যাতিক্রম নয়। ফোনের ব্যাক প্যানেলে ফেদার স্ট্রোক টেক্সচার এবং সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে।

ডিসপ্লে

Realme Narzo N65 5G ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে। তবে মাত্র 625nits ব্রাইটনেসের ফলে সরাসরি রোদে এই ফোন ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

রেয়ার ক্যামেরা

Realme Narzo N65 5G ফোনে 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। দিনের আলোয় তোলা ফটো বেশ সুন্দর হয় এবং রংও বেশ ভালো ধরা পড়ে। HDR মোড অন করলে ওভারএক্সপোজ দেখাতে পারে।

ফ্রন্ট ক্যামেরা

এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। দিনের আলোয় এই ক্যামেরা সুন্দর ফটো ক্যাপচার করতে সক্ষম। তবে লো লাইট ফটো খুব একটা ভালো হয় না।

পারফরমেন্স

Realme Narzo N65 5G ফোনে MediaTek Dimensity 6300 SoC রয়েছে। এর বেঞ্চমার্ক স্কোর অন্যান্য ফোনের মতোই এবং ডেইলি টাস্ক সহজেই করা যায়। এই ফোনে কম সেটিংসেও জনপ্রিয় গেমগুলি খেলা যায়।

সফটওয়্যার

Realme Narzo N65 5G ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এতে কিছু প্রি-ইন্সটল অ্যাপ রয়েছে যা সহজে আনইনস্টলও করা যায়। এছাড়াও এই ফোনে 2 বছর OS আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যায়।

ব্যাটারি

Realme Narzo N65 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা PCMark টেস্টে 17 ঘন্টারও বেশি স্কোর পেয়েছে। সাধারণ ব্যাবহারে এই ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

চার্জিং

Realme Narzo N65 5G ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো হলেও মাত্র 15W চার্জিং খুব একটা ভালো নয়। এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে।

উপসংহার

Realme Narzo N65 5G ফোনের দাম শুরু হয় মাত্র 11,499 টাকা থেকে। দামের দিক থেকে এই ফোনে সুন্দর ডেলাইট ক্যামেরা, ভালো পারফরমেন্স, 120Hz রিফ্রেশরেট এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।