Redmi 13 5G Vs Redmi 12 5G

ডিজাইন

ব্যাক প্যানেল দেখলে দুটি ফোনকে অনেকটা একই রকম দেখতে লাগে। Redmi 13 5G ফোনের ক্যামেরা সেস্ন্র কিছুটা বড় এবং এই ফোনটি Crystal Glass Design-এ তৈরি। এই ফোনের ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলে গ্লাস লেয়ার রয়েছে। উভয় ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে।

ডিসপ্লে

দুটি ফোনেই 6.79-ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। Redmi 13 5G ফোনে 120Hz এবং Redmi 12 5G ফোনে 90Hz রিফ্রেশরেট রয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য উভয় ফোনে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে, যা 1.95GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।

ক্যামেরা

Redmi 13 5G ফোনের ব্যাক প্যানেলে 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি + 2MP ম্যাক্রো লেন্স এবং 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে Redmi 12 5G ফোনে 50MP প্রাইমারি + 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Redmi 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অপরদিকে Redmi 12 5G ফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

দাম

Redmi 13 5G ফোনের 6GB+128GB মডেলের দাম 13,999 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 15,999 টাকা। অন্যদিকে Redmi 12 5G ফোনের 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 11,999 টাকা, 13,499 টাকা এবং 15,499 টাকা।

উপসংহার

উভয় ফোনের প্রসেসর এবং ডিসপ্লে সাইজ একই রকম। তবে ব্যাটারি, ক্যামেরা এবং চার্জিং স্পীডের দিক থেকে Redmi 13 5G ফোনটি এগিয়ে। এছাড়াও এই ফোনের Crystal Glass Design ফোনটিকে আকর্ষণীয় করে তোলে।