Samsung Galaxy F55 5G ফোনের রিভিউ

ডিজাইন

Samsung Galaxy F55 5G এপ্রিকট ক্রাশ কালার ভেরিয়েন্টে গোল্ডেন এজ (ফ্রেম) সহ অরেঞ্জ ভেগান লেদার ব্যাক দেওয়া হয়েছে। উঁচু ক্যামেরা রিঙেও গোল্ডেন টাচ রয়েছে, যা প্রিমিয়াম লুক আরও বাড়িয়ে তোলে।

ডিসপ্লে

এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছে। প্যানেলে হাই কন্ট্রাস্ট সহ পাঞ্চি ও ভাইব্রেন্ট কালার দেখা যায়। তবে মাত্র 1000nits ব্রাইটনেস আউটডোরে ফোনটি ব্যাবহারের সময় সমস্যা করতে পারে।

রেয়ার ক্যামেরা

এই ফোনে 50MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা সুন্দর ডিটেইলস সহ ছবি ক্যাপচার করতে সক্ষম। ফোনটির ডায়নামিক রেঞ্জও ভালো। তবে কালার কিছুটা বাড়িয়ে দেখানো হয়।

ফ্রন্ট ক্যামেরা

এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সুন্দর ডিটেইলিং, ভালো ডায়নামিক রেঞ্জ ও সঠিক স্কিন টোন সহ ছবি তুলতে সক্ষম।

পারফরমেন্স

এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 SoC যোগ করা হয়েছে। এর বেঞ্চমার্ক স্কোর খুব একটা বেশি না হলেও রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স ডেইলি টাস্কের পাশাপাশি গেমিঙের জন্যও ভালো। 

সফটওয়্যার

এই ফোনটি Android 14 এবং OneUI 6.1 সহ পেশ করা হয়েছে। এই UI যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং এতে কাস্টমাইজেশন অপশনও রয়েছে। তবে এই ফোনে বেশ কিছু প্রি-ইনস্টল অ্যাপ আছে, যা আনইনস্টল করে দেওয়া যায়।

ব্যাটারি

পিসিমার্ক ব্যাটারি টেস্টে Galaxy F55 ফোনের 5000mAh ব্যাটারি 10 ঘন্টা স্কোর করেছে। আমাদের ব্যাবহারের ভিত্তিতে এই ফোনটি একবার ফুল চার্জ করে গোটা দিন চালানো যাবে এবং 6-8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে।

চার্জিং

এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনটিকে 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে প্রায় এক ঘন্টা সময় লাগে। তবে এই ফোনের বক্সে কোনো চার্জার দেওয়া হয় না এবং আলাদাভাবে চার্জার কেনার জন্য আরও 3,499 টাকা খরচ হয়।

উপসংহার

Samsung Galaxy F55 5G ফোনটির দাম শুরু হয় 26,999 টাকা থেকে। এই দামে ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন, ভাইব্রেন্ট ডিসপ্লে, ডিসেন্ট পারফরমেন্স ও সুন্দর ক্যামেরা পাওয়া যায়। এই সেগমেন্টে সফটওয়্যার সাপোর্টও অতুলনীয়। তবে ব্যাটারি কিছুটা পিছিয়ে রয়েছে।