Samsung Galaxy F55 Vs Vivo V30e

ডিজাইন

Galaxy F55 ফোনে লেদার স্টিচ ব্যাক প্যানেল এবং ভার্টিক্যাল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে V30e ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে অরা লাইট ও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে কার্ভ ডিসপ্লে ও পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

ডিসপ্ল

Galaxy F55 ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির HD+ Super AMOLED ডিসপ্লে রয়েছে। V30e ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78-ইঞ্চির কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে।

প্রসেসর

Samsung Galaxy F55 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট রয়েছে। অপরদিকে Vivo V30e ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে।

ওএস

Galaxy F55 ফোনটি Android 14 সহ পেশ করা হয়েছে এবং এই ফোনে 4 বছর ওএস ও 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। V30e ফোনটি Android 14 এবং FunTouch OS 14-এ কাজ করে।

ক্যামেরা

Samsung ফোনটিতে 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও 2MP ম্যাক্রো লেন্সযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অপরদিকে Vivo ফোনটিতে 50MP প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Galaxy F55 ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। Vivo V30e ফোনে 44W ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম

Galaxy F55 ফোনের 8GB+128GB মডেলের দাম 26,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 29,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 30,999 টাকা। Vivo V30e ফোনের 8GB+128GB এবং 8GB+256GB মডেলের দাম যথাক্রমে 27,999 টাকা এবং 29,999 টাকা।