Vivo T3 5G ফোনের বিশেষত্ব এবং খামতি

বিশেষত্ব

সুন্দর ডিসপ্লে

Vivo T3 5G ফোনে 6.56-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। 1612x720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এই স্ক্রিনে যে কোনো কন্টেন্ট দেখার সময় অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

প্রসেসর

প্রসেসিঙের জন্য এতে Dimensity 6300 চিপসেট রয়েছে যা বাজেট ক্যাটাগরির 5G ফোনে প্রায়ই দেখা যায়। ফলে আগের তুলনায় 10% ফাস্ট গেমিং এবং অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় 50% বেশি GPU পারফরমেন্স পাওয়া যাবে।

রেয়ার প্রাইমারি ক্যামেরা

Vivo T3 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP Sony IMX852 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 

খামতি

90Hz ডিসপ্লে

এই ফোনের ডিসপ্লে সুন্দর হলেও এতে মাত্র 90Hz রিফ্রেশরেট রয়েছে। এই ফোনের একই প্রাইস রেঞ্জে Realme Narzo N65 ফোনে 120Hz ডিসপ্লে পাওয়া যায়।

মাত্র 8টি 5G ব্যান্ড

এই ফোনে n1/n3/n5/n8/n288/n40/n77/n78 5G ব্যান্ড রয়েছে। এর ফলে Jio ও Airtel-এর 5G সার্ভিস ব্যাবহার করা যাবে। তবে এর চেয়েম সস্তা itel P55 5G ফোনে 10 5G ব্যান্ড রয়েছে।

আইপি রেটিং

এই ফোনে জলের ছিটা ও ধুলো থেকে সুরক্ষার জন্য IEC স্ট্যান্ডার্ড 60529 মেনে IP54 রেটিং যোগ করা হয়েছে। অথচ এই একই প্রাইস রেঞ্জের iQOO Z9x ফোনে IP64 রেটিং পাওয়া যায়।