Vivo T3 Pro Vs OnePlus Nord 4

ডিজাইন

T3 Pro ফোনে কার্ভ বডি ও মেটাল ফ্রেম রয়েছে। ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ সহ চারকোণা ক্যামেরা মডিউল অবস্থিত। Nord 4 ফোনে গ্লাস ও মেটাল বডি সহ ডুয়েল টোন ডিজাইন রয়েছে। এই ফোনেও ডুয়েল রেয়াও ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ডিসপ্লে

T3 Pro ফোনে 6.77-ইঞ্চির ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট, 100% DCI-P3 কালার গামুট ও 4500nits ব্রাইটনেস রয়েছে। Nord 4 ফোনে 2772x1240 রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রসেসর

Vivo T3 Pro 5G এবং OnePlus Nord 4 উভয় ফোনে প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

T3 Pro ফোনে 8GB LPDDR4x RAM ও 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি 8GB Extended RAM সাপোর্ট করে। অন্যদিকে OnePlus Nord 4 ফোনে 12GB পর্যন্ত RAM ও 256GB স্টোরেজ রয়েছে।

ওএস

T3 Pro ফোনটি Android 14 ও FunTouch OS 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। Nord 4 ফোনটি Android 14 ও OxygenOS 14 এ কাজ করে।

ক্যামেরা

T3 Pro ফোনে OIS সাপোর্টেড 50MP Sony IMX882 প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। Nord 4 ফোনেও 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Vivo T3 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে OnePlus Nord 4 ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

দাম

Vivo T3 Pro ফোনের 8GB+128GB মডেলের দাম 24,999 টাকা ও 8GB+256GB মডেলের দাম 26,999 টাকা। OnePlus Nord 4 ফোনের 8GB+128GB, 8GB+256GB ও 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 29,999 টাকা, 32,999 টাকা ও 35,999 টাকা।

উপসংহার

প্রসেসর এবং ব্যাটারির দিক থেকে দুটি ফোন প্রায় একই রকম। তবে ফাস্ট চার্জিঙের দিক থেকে OnePlus Nord 4 ফোনটি বেশি এগিয়ে। তাই এই দুটি ফোনের মধ্যে Nord 4 ফোনটিকে বিজয়ী ঘোষণা করা যায়। তবে টেস্ট রেজাল্ট হাতে আসার পরেই সঠিক তুলনা সম্ভব।