Vivo T3 Ultra Vs Vivo V40

ডিজাইন

Vivo T3 Ultra ও Vivo V40 ফোনের দিজিয়ান অনেকটাই একরকম। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ও অরা ফ্ল্যাশলাইট সহ পিল শেপের ক্যামেরা মডিউল রয়েছে। উভয় ফোনেই IP68 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Vivo V40 ও T3 Ultra উভয় ফোনে 120Hz রিফ্রেশরেট, 1.2K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই Schot Xensation Alpha ডিসপ্লে প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Vivo T3 Ultra ফোনে MediaTek Dimensity 9200+ প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo V40 ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 িপসেট যোগ করা হয়েছে।

পারফরমেন্স

T3 Ultra ফোনের আনটুটু স্কোর 15,24,110 এবং V40 ফোনের আনটুটু স্কোর 8,10,635। গীকবেঞ্চ টেস্টে T3 Ultra ফোনটি সিঙ্গেল কোরে 1,811 ও মাল্টি কোরে 6.299 স্কোর পেয়েছে। অন্যদিকে V40 ফোনটির সিঙ্গেল ও মাল্টি কোর স্কোর যথাক্রমে 1,165 ও 3,216 পয়েন্ট পেয়েছে।

রেয়ার ক্যামেরা

Vivo T3 Ultra ফোনে 50MP+8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo V40 ফোনে 50MP+50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি তোলা, রীল তৈরি এবং ভিডিও কল করার জন্য Vivo T3 Ultra এবং V40 উভয় ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

Vivo T3 Ultra ও V40 দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। পিসিমার্ক টেস্টে Vivo V40 ফোনটি 13 ঘন্টা পর্যন্ত চলেছে ও এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 35 মিনিট সময় লাগে।

সফটওয়্যার

Vivo T3 Ultra ও V40 দুটি ফোনই Android 14 এবং FunTouch OS সহ পেশ করা হয়েছে। এতে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ সহ প্রিলোডেড অ্যাপ রয়েছে। T3 Ultra ফোনে 2+3 বছর ও V40 ফোনে 3+4 বছর ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

দাম

Vivo T3 Ultra ফোনটির 8GB+128GB মডেল 31,999 টাকা, 8GB+256GB মডেল 33,999 টাকা ও 12GB+256GB মডেল 35,999 টাকা দামে পেশ করা হয়েছে। অপরদিকে Vivo V40 ফোনের 8GB+128GB, 8GB+256GB ও 12GB+512GB মডেল যথাক্রমে 34,999 টাকা, 36,999 টাকা ও 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

উপসংহার

Vivo T3 Ultra ফোনটি কোম্পানির Vivo V40 ফোনের সামনে একটি দারুণ অপশন। এই ফোনে ভালো প্রসেসর সহ V40 ফোনের মতোই হার্ডওয়্যার রয়েছে। তবে ZEISS লেন্স সহ Vivo V40 ফোনটির ক্যামেরা অতুলনীয়।