সুন্দর ডিজাইন
Xiaomi 14 Civi ফোনের ব্যাক প্যানেলে প্রিমিয়াম গ্লাস এবং লেদার ফিনিশ রয়েছে। এই ফোনের থিকনেস 704mm এবং ওজন 177 গ্রাম। এই ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যাবহার করলেও কোনো সমস্যা হয় না।
দারুণ ডিসপ্লে
Xiaomi 14 Civi ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.55-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন HDR10+ ও ডলবি ভিশন সাপোর্ট করে এবং এর পীক ব্রাইটনেস 3000nits।
দুর্দান্ত ক্যামেরা
Xiaomi 14 Civi ফোনে Leica ক্যামেরা আছে। এই ক্যামেরা সুন্দর রং এবং গভীর বিবরণ সহ ছবি তুলতে পারে। এই ফোনের ক্যামেরার রেজাল্ট সত্যি প্রশংসনীয়।
অসাধারণ ভিডিও কোয়ালিটি
Xiaomi 14 Civi ফোনের Leica ক্যামেরা ভিডিও রেকর্ড করার ক্ষেত্রেও দারুণ। এই ফোনে তোলা ভিডিও ইউজারদের নজর কাড়তে বাধ্য।
পারফরমেন্স
কোম্পানি এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 SoC যোগ করেছে। এই প্রসেসর সব ধরনের টাস্ক সহজেই সামলাতে পারে। এই প্রসেসরের AnTuTu স্কোর 1443011।