Xiaomi 14 Civi Vs Motorola Edge 50 Ultra

ডিজাইন

Xiaomi 14 Civi ফোনের ব্যাক প্যানেলে টপ লেফট কর্নারে LEICA ব্রান্ডিং সহ সার্কুলার রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Motorola Edge 50 Ultra ফোনের ব্যাক প্যানেলে ট্রি =পল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দুটি ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

ডিসপ্ল

Xiaomi ফোনটিতে 120Hz রিফ্রেশরেট, 3000nits ব্রাইটনেস, 1236x2750 পিক্সেল রেজোলিউশন সহ 6.55-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। Motorola ফোনটিতে 6.7-ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট, 2500nits ব্রাইটনেস ও 1220x2712 পিক্সেল রেজোলিউশন রয়েছে।

প্রসেসর

Xiaomi 14 Civi এবং Motorola Edge 50 Ultra উভয় ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। এর সঙ্গে 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

Xiaomi ফোনটিতে 50MP+50MP+12MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP+32MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে Motorola ফোনটিতে 50MP+64MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Xiaomi 14 Civi ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Motorola Edge 50 Ultra ফোনে 125W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সহ 4500mAh ব্যাটারি রয়েছে।

ওএস

Xiaomi 14 Civi ফোনটি Android 14 ও HyperOS সহ পেশ করা হয়েছে। অন্যদিকে Motorola Edge 50 Ultra ফোনটি Android 14 এবং HelloUI-এ কাজ করে।

দাম

Xiaomi 14 Civi ফোনটির 8GB+256GB মডেলের দাম 42,999 টাকা ও 12GB+512GB মডেলের দাম 47,999 টাকা। Motorola Edge 50 Ultra ফোনের 12GB+512GB ভেরিয়েন্টের দাম 54,999 টাকা।

উপসংহার

Motorola Edge 50 Ultra ফোনে বেশি প্রিমিয়াম ডিজাইন সহ ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং, স্মুথ রিফ্রেশরেট ও সুন্দর ক্যামেরা রয়েছে। অন্যদিকে Xiaomi 14 Civi ফোনে কম দামে অ্যাডভান্স ডিসপ্লে, বড় ব্যাটারি ও ভালো ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়।