ডিসপ্লে
Xiaomi 14 Civi ফোনে 6.55-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 1236x2750 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট ও কর্নিং গোরিলা গ্লাস Victus 2 রয়েছে। Vivo V30 Pro ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট ও 2800nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
প্রসেসর
Xiaomi 14 Civi ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। অন্যদিকে Vivo V30 Pro ফোনে MediaTek Dimensity 8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ওএস
Xiaomi 14 Civi ফোনটি Android 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। অন্যদিকে Vivo V30 Pro ফোনটি Android 14 এবং FunTouch OS 14-এ কাজ করে।
RAM-স্টোরেজ
ভারতে Xiaomi 14 Civi ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM + 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হয়েছে। Vivo V30 Pro ফোনটি 8GB+256GB ও 12GB+512GB মডেলে সেল করা হয় এবং এতে 12GB extended RAM রয়েছে।
ক্যামেরা
Xiaomi ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP+50MP+12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP+32MP ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অপরদিকে Vivo ফোনটিতে 50MP+50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
Xiaomi 14 Civi ফোনে 67W Turbo ফাস্ট চার্জিং সাপোর্টেড 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo V30 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।
দাম
Xiaomi ফোনটির 8GB+256GB মডেলের দাম 42,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 47,999 টাকা। অন্যদিকে Vivo ফোনটির 8GB+256GB ও 12GB+512GB মডেলের দাম যথাক্রমে 41,999 টাকা এবং 46,999 টাকা।