Home খবর DSLR এর মতো ক্ষমতাসম্পন্ন Xiaomi 14 Ultra চীনে হল লঞ্চ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

DSLR এর মতো ক্ষমতাসম্পন্ন Xiaomi 14 Ultra চীনে হল লঞ্চ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

শাওমি চীনে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 Ultra লঞ্চ করেছে। এই ডিভাইসটি 25 ফেব্রুয়ারি থেকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 এর মঞ্চে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। কোম্পানি এই ফোনে DSLR এর মতো ক্ষমতাসম্পন্ন কোয়াড ক্যামেরা সেটআপ যোগ করেছে। এর সঙ্গেই ব্র্যান্ড ক্যামেরা প্রেমীদের জন্য ফটোগ্রাফি কিট দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 14 Ultra ফোনের স্পেসিফিকেশন সবন দাম সম্পর্কে।

Xiaomi 14 Ultra এর ক্যামেরা

Xiaomi 14 Ultra এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Xiaomi 14 Ultra-তে 6.73 ইঞ্চির LTPO AMOLED প্যানেল দেওয়া হয়েছে। এটি 1440×3200 পিক্সেল রেজোলিউশন, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, Dolby Vision এবং HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 3,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যা দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

প্রসেসর: ব্র্যান্ড এই মোবাইলে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 3.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করেছে।

স্টোরেজ: বাজারে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের টপ মডেলে 16GB পর্যন্ত র‍্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ব্যাটারি: ফ্ল্যাগশিপ Xiaomi 14 Ultra-তে পাওয়ার ব্যাকআপের জন্য 5300 এমএএইচ ব্যাটারি যোগ করেছে। এটি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং, 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনটি কয়েক মিনিটের মধ্যেই ফুল চার্জ হতে পারে।

ভেপার চেম্বার: হীটিং ইস্যু থেকে বাঁচার জন্য Xiaomi 14 Ultra-তে ব্র্যান্ড তিনটি বড় ভেপার কুলিং চেম্বার যোগ করেছে। এর মাধ্যমে ইউজারদের ফোনে গেমিং বা অন্যান্য অপারেশন করার সময় কখনোই হীটিং সমস্যা হবে না।

অন্যান্য: Xiaomi 14 Ultra ফোনটি স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়েল সিম 5G এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে।

ওএস: Xiaomi 14 Ultra ফোনটি লেটেস্ট Android 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে।

Xiaomi 14 Ultra এর দাম