কয়েক মাস আগেই Xiaomi তাদের Xiaomi 17 সিরিজ চীনের বাজারে লঞ্চ করেছিল। মার্চ মাসে ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এবার কোম্পানির নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং Xiaomi 18 সিরিজের হার্ডওয়্যারের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। এই পরিবর্তন ক্যামেরা সেকশনের ক্ষেত্রে দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Xiaomi 18 সিরিজের Pro ভেরিয়েন্টে 200MP হাই-রেজোলিউশন ক্যামেরা দেওয়া হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের একটি ফোন 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সহ টেস্ট করা হচ্ছে।
এখনও পর্যন্ত টিপস্টার স্পষ্টভাবে আসন্ন ফোনটির নাম জানায়নি, তবে আজকের দিনে দাঁড়িয়ে Xiaomi এর লাইন-আপ স্ট্র্যাটেজি অনুযায়ী এটি Xiaomi 18 Pro মডেল হতে পারে। আগের লঞ্চ হওয়া Xiaomi 17 এবং 17 Pro ফোনের মতোই Xiaomi 18 ও 18 Pro মডেলেও কমপ্যাক্ট ফার্ম ফ্যাক্টর থাকতে পারে। তবে বড় ক্যামেরা আপগ্রেড শুধুমাত্র Pro মডেলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
আপকামিং Xiaomi 18 Pro ফোনে 200 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইসঙ্গে 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইউজাররা দারুণ ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনটিতে একই ধরনের 200 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। আগের Xiaomi 17 Pro এবং 17 Pro Max ফোনেও একই ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছিল। তবে Pro Max ভেরিয়েন্ট আলাদা ক্যামেরা সেন্সর, বড় ডিসপ্লে এবং আরও বেশি ক্যাপাসিটি ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে Pro ও Pro Max উভয় ফোনের রেয়ার প্যানেলে সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আগের লিক অনুযায়ী এই প্রথম স্ট্যান্ডার্ড Xiaomi 18 মডেলে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এর আগে সাধারণত কোম্পানির ভ্যানিলা মডেলগুলিতে টেলিফটো লেন্স ব্যাবহার করা হত। তাই এই পরিবর্তনের ফলে আপকামিং ফোনটির জুম ক্যাপাবিলিটি আরও অ্যাডভান্স হয়ে উঠতে পারে।
প্রসেসিঙের জন্য Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলিতে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে টপ-এন্ড Xiaomi 18 Ultra ফোনটি শক্তিশালী Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ পেশ করা হতে পারে।
লিক হওয়া লঞ্চ টাইমলাইন অনুযায়ী সেপ্টেম্বর মাসের দিকে Xiaomi 18 সিরিজ চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কোম্পানি বছরের শেষের দিকে Ultra ফোনটি বাজারে পেশ করতে পারে।
জানিয়ে রাখি আপাতত Xiaomi তাদের Xiaomi 17 ও Xiaomi 17 Ultra সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 Pro এবং 17 Pro Max ফোনদুটি শুধুমাত্র চীনের বাজারেই সীমাবদ্ধ থাকতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে Xiaomi 18 সিরিজ সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। তাই যারা Xiaomi এর ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য কোম্পানির বাজারে উপস্থিত Xiaomi 17 সিরিজ একটি ভালো অপশন হতে পারে।
