Home খবর লিক হল Xiaomi 18 সিরিজের ডিটেইলস, Snapdragon 8 Elite Gen 6 এবং 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

লিক হল Xiaomi 18 সিরিজের ডিটেইলস, Snapdragon 8 Elite Gen 6 এবং 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

শীঘ্রই গ্লোবাল বাজারে Xiaomi তাদের Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ফোনের গ্লোবাল দাম লিকের মাধ্যমে জানা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনগুলি MWC 2026 ইভেন্টের আগেই লঞ্চ করা হতে পারে। এর মধ্যে কোম্পানির নেক্সট জেনারশন অর্থাৎ Xiaomi 18 সিরিজের লিক অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে এসে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার এনভিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে জান্যেছেন Xiaomi 18 সিরিজে মোট চারটি ফোন লঞ্চ করা হতে পারে। এই লিস্টে Xiaomi 18, Xiaomi 18 Pro, Xiaomi 18 Pro Max এবং Xiaomi 18 Ultra ফোনগুলি থাকতে পারে। লিক অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi 18, 18 Pro এবং 18 Pro Max ফোনদুটি লঞ্চ করা হতে পারে। 2027 সালের প্রথম কোয়ার্টারে এই সিরিজের সমস্ত মডেল গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে।

Xiaomi 18 ফোনটিতে 6.3 বা 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP + 50MP + 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে বলে জানা গেছে। এর ফলে ফটোগ্রাফির দিক দিয়ে ফোনটি দারুণ অপশন হতে পারে। Xiaomi 18 Pro ফোনটিতে 6.3 বা 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP + 50MP + 50MP পেরিস্কোপ রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

অন্যদিকে Xiaomi 18 Pro Max ফোনটিতে 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে একই Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর থাকতে পারে। ক্যামেরা কনফ্রিগেশন Pro মডেলের মতোই হবে বলে জানা গেছে। একইসঙ্গে দুটি মডেলেই আগের তুলনায় আরও বেশি ভার্সেটাইল সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এর ফলে ইউজাররা অতিরিক্ত ফাংশনালিটি উপভোগ করতে পারবেন।

লিক অনুযায়ী আপকামিং Xiaomi 18 Ultra ফোনটিতে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকতে পারে। একইসঙ্গে LPDDR6 RAM সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP পেরিস্কোপ ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে, এর ফলে হাই-এন্ড জুম ও প্রো-লেভেল ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

অনেকদিন আগেই আপকামিং Xiaomi 18 সিরিজের এই সমস্ত তথ্য জানা গিয়েছিল। আপাতত আরও নতুন তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। যারা লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারেন, শীঘ্রই এই ফোনগুলি লঞ্চ করা হবে। ভবিষ্যতে Xiaomi 18 সিরিজের আরও নতুন নতুন তথ্য আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।