Home খবর Xiaomi ভারতে লঞ্চ করল 32 ইঞ্চির নতুন সস্তা স্মার্ট টিভি Mi TV 4C, জেনে নিন দাম ও বিশেষত্ব

Xiaomi ভারতে লঞ্চ করল 32 ইঞ্চির নতুন সস্তা স্মার্ট টিভি Mi TV 4C, জেনে নিন দাম ও বিশেষত্ব

চাইনিজ টেক কোম্পানি শাওমি ভারতের মার্কেটে একটি নতুন 32 ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই লেটেস্ট স্মার্ট টিভিটি Mi TV 4C নামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই নতুন টিভিটির ফিচার অনেকটাই Mi TV 4A Horizon Edition 32-inch মডেলের মতো। এই নতুন স্মার্ট টিভিতে কোম্পানির পক্ষ থেকে আল্ট্রা ব্রাইট স্ক্রিন ও ভিভিড পিক্সেল ইঞ্জিনের (VPE) মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। তবে এই নতুন স্মার্ট টিভির বেজল হরাইজন এডিশনের চেয়ে অপেক্ষাকৃত চ‌ওড়া। Xiaomi Mi TV 4C টিভিটি Android TV OS যুক্ত Patchwall UI তে কাজ করে। শাওমির এই টিভিতে 25টির‌ও বেশি কন্টেন্ট পার্টনার আছে যা 16টির বেশি ভাষায় কন্টেন্ট প্রোভাইড করে। এই টিভিতে Mi Quick Wake ফিচার যোগ করা হয়েছে যা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এই টিভি অন করতে সক্ষম। শাওমির এই নতুন স্মার্ট টিভিতে বিল্ট ইন ক্রোমকাস্ট, গুগল অ্যানালিস্ট এবং ডুয়েল 10W স্পীকার রয়েছে।

Xiaomi Mi TV 4C এর দাম

ভারতে লেটেস্ট Mi TV 4C 32 ইঞ্চির স্মার্ট টিভিটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ অর্থাৎ 5 আগস্ট থেকে দেশে শপিং সাইট Flipkart, শাওমির অফিসিয়াল ওয়েবসাইট Mi.com এবং গোটা দেশের অফলাইন Mi Home স্টোরে এই স্মার্ট টিভি সেল করা হবে। Mi.com থেকে এই টিভিটি কেনার সময় HDFC Bank ব‍্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অথবা EMI ট্রানজংকশন করলে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অন‍্যদিকে Flipkart এ Axis ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 1,5500 টাকা পর্যন্ত এবং ICICI ব‍্যাঙ্কের কার্ডে 750 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

Xiaomi Mi TV 4C

কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Mi TV 4C তে 1366 × 768 পিক্সেল রেজলিউশনযুক্ত 32 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই টিভির ভিউয়িং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, রিফ্রেশরেট 60Hz এবং এটি Vivid Picture Engine সাপোর্ট করে। শাওমি তাদের এই টিভিতে কোয়াড কোর Amlogic Cortex A53 চিপসেটের সঙ্গে 1GB RAM এবং 8GB স্টোরেজ যোগ করেছে। এই টিভিতে 20W স্পীকারের সঙ্গে DTS-HD টেকনোলজি রয়েছে। এতে 3টি HDMI পোর্ট, 2টি USB 2.0 ports এবং AV পোর্টের পাশাপাশি Ethernet পোর্ট ও 3.5mm অডিও জ‍্যাক রয়েছে।

শাওমির এই স্মার্ট টিভি Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar, Zee5 এর মতো জনপ্রিয় ওটিটি অ্যাপগুলি সাপোর্ট করে। এই টিভিতে Google Play Store প্রি ইনস্টলড পাওয়া যায়। এর মাধ্যমে টিভিতে 5000+ অ্যাপ ডাউনলোড করা যায়। কানেক্টভিটির জন্য এতে 2.4GHz Wi-Fi এবং Bluetooth 4.2 দেওয়া হয়েছে। এছাড়াও উন্নত এক্সপেরিয়েন্সের জন্য এই স্মার্ট টিভিতে Google Assistant এবং Chromecast ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন