Home খবর চাইনিজ ফোনগুলি হয়ে যাচ্ছে দামি, Xiaomi এর পরে এখন POCO ও বাড়ালো নিজের স্মার্টফোনে‌র দাম

চাইনিজ ফোনগুলি হয়ে যাচ্ছে দামি, Xiaomi এর পরে এখন POCO ও বাড়ালো নিজের স্মার্টফোনে‌র দাম

Xiaomi আজকে আবার নিয়ে হিট স্মার্টফোন Redmi Note 10 এর দাম বাড়ালো। কোম্পানির দ্বারা 500 টাকা দাম বাড়ানোর পরে এই ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 13,499 টাকা আর 6GB RAM ভেরিয়েন্ট 15,499 টাকা হয়ে গেছে। শাওমির সাব ব্র‍্যান্ড POCO ও আজকে নিজের ফ‍্যানদের বড়ো ঝাটকা দিলো আর নিজের সস্তা স্মার্টফোন Poco M3 এর দাম বাড়িয়ে দিলো। লো বাজেটে লঞ্চ হ‌ওয়া শাওমির ফোনগুলিকে এখন লো বাজেটের বাইরে যেতে দেখা যাচ্ছে।

Poco M3 India Price

পোকো এম3 স্মার্টফোন ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনের বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যামের সাথে 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। কোম্পানি এখন এই ফোনের দাম 500 টাকা বাড়িয়েছে। দাম বাড়ার পরে Poco M3 এর 4GB + 64GB ভেরিয়েন্টকে 10,999 টাকায় আর 6GB + 64GB ভেরিয়েন্টকে 11,999 টাকায় কেনা যাবে। অথচ খবরে লেখা পর্যন্ত ফোনের 4 জিবি র‍্যাম মডেল 10,499 টাকায় বিক্রি‌র জন্য উপলব্ধ ছিল।

Poco M3 এর স্পেসিফিকেশন্স

POCO M3 স্মার্টফোনে 6.53 ইঞ্চির ফুল‌এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60Hz আর স্ক্রিন-টু-বডি রেশিও 90 শতাংশ। পোকোর এই ফোনটিকে কোয়ালকমের অক্টাকোর প্রসেসরে‌র স্ন‍্যাপড্রাগন 662 এর সাথে পেশ করা হয়েছে। পোকোর এই ফোনটিকে 6GB র‍্যামের সাথে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। POCO M3 স্মার্টফোনকে Android 10 ওএস এ লঞ্চ করা হয়েছে যা মিইউআই 12 এর সাথে কাজ করে।

ক‍্যামেরা সেগ্মেন্টে‌র কথা বললে POCO M3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের। এর সাথেই ক‍্যামেরা সেন্সরের কথা বললে এতে 2 মেগাপিক্সেলের ডেপ্থ আর 2 মেগা ম‍্যাক্রো সেন্সর আছে। আবার সেল্ফির জন্য পোকোর স্মার্টফোনে 8-মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। এর সাথেই POCO M3 স্মার্টফোনে 6,000mAh এর বড়ো ব‍্যাটারী দেওয়া আছে, যা 17W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে ডুয়াল 4G এলটিই, ডুয়াল-ব‍্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস আর ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন