Xiaomi-এর ‘Redmi Note 11’ সিরিজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। কোম্পানির তরফে একই সাথে আন্তর্জাতিক বাজারে Redmi Note 11, Redmi Note 11S, Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G নামে চারটি মোবাইল ফোন লঞ্চ করা হয়েছে। সিরিজের ‘প্রো’ মডেলগুলির সম্পূর্ণ বিবরণ সহ, আমরা একটি আলাদা পোস্টে জানিয়েছি, যেটা আপনারা (এখানে ক্লিক করে) পড়তে পারেন। এই পোস্টে Redmi Note 11 এবং Redmi Note 11S-এ বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জানাবো।
বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন
Redmi Note 11 এবং Redmi Note 11S ফোন দুটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও সহ 6.43-ইঞ্চি FullHD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। পাঞ্চ-হোল ডিজাইনের এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Xiaomi তাদের স্মার্টফোনগুলিকে Corning Gorilla Glass 3 দিয়ে প্রোটেক্ট করেছে তথা IP53 রেটিং সহ বাজারে লঞ্চ করেছে।
এই দুটি Redmi ফোনই Android 11 OS ভিত্তিক MIUI 13-এ লঞ্চ করা হয়েছে। অক্টা-কোর প্রসেসরের সঙ্গে Redmi Note 11 এ প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট। অন্যদিকে Redmi Note 11S স্মার্টফোন MediaTek Helio G96 চিপসেট সাপোর্ট করে। Redmi Note 11-এর সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 6GB RAM সাপোর্ট করে এবং Redmi Note 11S-এর টপ ভেরিয়েন্টে 8GB RAM মেমরি দেওয়া হয়েছে।
Redmi Note 11 এবং Note 11S এ ফটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। Redmi Note 11S-এ 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, Redmi Note 11 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার লেন্স সাপোর্ট করে। উভয় ফোনের ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এছাড়াও Redmi Note 11S, 16 মেগাপিক্সেল এবং Redmi Note 11, 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi Note 11 এবং Redmi Note 11S 3.5mm জ্যাক এবং IR ব্লাস্টার সহ সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে।সিকিউরিটির জন্য এই ফোনগুলিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে , একই সাথে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11 এবং Note 11S-এ একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভেরিয়েন্ট ও দাম
Redmi Note 11 স্মার্টফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $179 (প্রায় 13,400 টাকা), এবং 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $199 (প্রায় 14,900 টাকা) এবং 621GB RAM + স্টোরেজ ভেরিয়েন্টের দাম $229 (প্রায় 17,200 টাকা)।
আন্তর্জাতিক মার্কেটে Redmi Note 11S এর 6GB RAM + 64GB স্টোরেজের দাম $249 (আনুমানিক 18,700 টাকা), 6GB RAM + 128GB স্টোরেজের দাম $279 (প্রায় 20,900 টাকা) এবং 8GB RAM + 128GB স্টোরেজের দাম $299 (প্রায় 22,400 )।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
