Home খবর অর্ডার দেওয়া হয় 4.7 ইঞ্চির ‘সস্তা iPhone”, বাক্স করে বাড়ি এল 4 ফুটের…

অর্ডার দেওয়া হয় 4.7 ইঞ্চির ‘সস্তা iPhone”, বাক্স করে বাড়ি এল 4 ফুটের…

বাড়ি বসে অনলাইন শপিং করা আজকের দিনে দাঁড়িয়ে ট্রেন্ডের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয়তার জায়গা নিয়ে নিয়েছে। কম দাম এবং আকর্ষণীয় অফারের লোভে মানুষ খুব স্বাভাবিক ভাবেই অনলাইন শপিং সাইটের প্রতি ঝুঁকে পড়ে। তার সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে শপিং সাইটের বিভিন্ন ধরনের ফ্রড। কিন্তু সব সময়ই কি যা অর্ডার করা হয় সেই প্রোডাক্ট‌ই হাতে এসে পৌছায়? অনেক সময় ডেলিভারি সার্ভিসের ভুলে বা শপিং সাইটের পক্ষ থেকে কোনো সমস‍্যা হ‌ওয়ার কারণে আমাদের অর্ডার দেওয়া প্রোডাক্টের বদলে অন্য কোনো জিনিস চলে আসে। এমনই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডের এক যুবকের সঙ্গে। অবশ্য পুরো ঘটনার মূলে ছিল সেই যুবকের‌ই ভুল পদক্ষেপ।

অর্ডার করেছিল iPhone 8

অরিয়েন্টাল ডেইলি মালয়েশিয়ার রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডে বসবাসকারী এই যুবক অনলাইনে কম দামে iPhone 8 দেখে উৎসাহিত হয়ে ওঠে এবং কোনো রকম ক্রস চেক ছাড়াই ফোনটি অর্ডার করে দেয়। এরপর শুরু হয় ফোনটি হাতে পাওয়ার অধীর অপেক্ষা। কিন্তু হাতে প্রোডাক্ট এসে পৌঁছালে বাক্স খুলে দেখা যায় ভেতরে iPhone 8 এর বদলে আছে আইফোন শেপের বড় একটি কফি টেবিল। ফোনের বদলে টেবিল দেখে সেই যুবক যথেষ্ট ঘাবড়ে যায়।

কোথায় ভুল হয়েছে?

রিপোর্ট থেকে জানা যায় এতে শপিং সাইটের কোনো দোষ নেই। আসলে অর্ডার করার আগে সেই যুবক প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পড়েননি। অথচ ওয়েবসাইটে স্পষ্ট লেখা ছিল এটি একটি আইফোন শেপের কফি টেবিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফোটো

এখন ‘আইফোন টেবিলের’ সঙ্গে যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তবে মনে হচ্ছে সে তাঁর কেনাকাটায় খুশি হয়েছে। এই কফি টেবিল দেখতে অনেকটাই iPhone 6s এর মতো। এতে কালো স্ক্রিনের মতো ডিজাইন রয়েছে এবং একটি টাচ আইডি ও নকল মাইকের মতো ডিজাইন দেওয়া আছে। এছাড়া নিচে চারটি সাদা স্ট‍্যান্ড‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন