Home খবর 64MP কোয়াড রেয়ার ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল ZTE Blade V30, জেনে নিন ফিচার ও দাম

64MP কোয়াড রেয়ার ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল ZTE Blade V30, জেনে নিন ফিচার ও দাম

আজ স্মার্টফোন কোম্পানি ZTE মেক্সিকোয় চুপিসারে ZTE Blade V30 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন ZTE Blade V30 ফোনটি লার্জ ডিসপ্লে, বড় ব‍্যাটারি এবং ইউনিসক চিপসেটের সঙ্গে মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ফোটোগ্রাফি সেগমেন্টকে শক্তিশালী করে তোলার জন্য এতে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আগামী দিনে এই ফোনটি কোন কোন মার্কেটে পেশ করা হবে সেবিষয়ে কোম্পানি কোনো তথ্য জানায়নি। এই পোস্টে আমরা মেক্সিকোর মার্কেটে লঞ্চ করা ZTE Blade V30 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।

ZTE Blade V30 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের ZTE Blade V30 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.67 ইঞ্চির পাঞ্চ হোল আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Unisoc T618 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। এই ফোনটি MiFavor UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য ZTE Blade V30 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

ZTE Blade V30 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। কানেক্টভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5.0, জিপিএস এবং 3 5 এম‌এম হেডফোন জ‍্যাক রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ZTE Blade V30 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোন ওয়‍্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ZTE Blade V30 এর দাম

মেক্সিকোর মার্কেটে ZTE Blade V30 ফোনটি 5,099 MXN অর্থাৎ প্রায় 19,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ এই ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন