Honor গত বছর নভেম্বর মাসে তাদের Magic7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। চীনের বাজারে এই ফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ পেশ করা হয়েছিল। এবার এই ফোনের সাক্সেসার Honor Magic8 Pro ফোনের লিক ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 2025 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার এই ফোনের ক্যামেরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Honor Magic8 Pro ফোনের ক্যামেরা (লিক)
- লিক অনুযায়ী আপকামিং Honor Magic8 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি Magic7 Pro ফোনের মতোই হবে বলে জানা গেছে।
- এই ফোনে 1/1.3-ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP (Samsung ISOCELL 1/1.4” সেন্সর) পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
- এই ফোনটির ক্যামেরা সফটওয়্যারে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। লিক অনুযায়ী ফোনটির ক্যামেরায় “স্মুথ ফ্রেম ট্রানজিশন”, “সুপার ফ্রেম সিন্থেসিস”, ভালো অটো ফোকাস, উন্নত ডায়নামিক রেঞ্জ এবং লো পাওয়ার কনজাম্পশনের মতো নতুন ফিচার যোগ করা হতে পারে।
- ডিটেইলস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Honor এবার তাদের AI ফাংশন ক্যামেরা সিস্টেম আরও রিফাইন করার দিকে ফোকাস করছে।
- জানিয়ে রাখি Magic7 Pro ফোনের ক্যামেরায় 100x জুম এবং কালারফুল আউটপুট রয়েছে। তাই মনে করা হচ্ছে Magic8 Pro ফোনের ক্যামেরা আরও অ্যাডভান্স করা হতে পারে।
Honor Magic8 Pro ফোনের প্রসেসর এবং অন্যান্য ডিটেইলস (লিক)
- Honor Magic8 Pro ফোনে আপকামিং Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট যোগ করা হতে পারে। যার ফলে এই ফোনের পারফরমেন্স যথেষ্ট শক্তিশালী হতে চলেছে।
- এই প্রসেসর Magic7 Pro ফোনের Snapdragon 8 Elite প্রসেসরের আপকামিং ভার্সন হতে চলেছে এবং ইউজাররা দারুণ পারফরমেন্স পাবেন।
- Honor Magic8 Pro ফোনটি Android 16-বেসড MagicOS 10 সহ লঞ্চ করা হতে পারে। এই নতুন সফটওয়্যার এক্সপেরিয়েন্স আগের Magic7 Pro ফোনের চেয়ে আরও অ্যাডভান্স হবে।
- লিক থেকে আরও জানা গেছে Pro মডেলের সঙ্গেই Magic8 ফোনটিও পেশ করা হতে পারে। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে এই সিরিজে আরও একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।
Honor Magic 7 Pro ফোনের স্পেসিফিকেশন
- Magic7 Pro ফোনের মতোই Magic8 Pro ফোনেও ফ্ল্যাট ফ্রন্ট ডিজাইন এবং রেয়ার প্যানেলে কিছুটা কার্ভ হতে পারে।
- আগের Magic 7 Pro ফোনে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1280 x 2800 রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির ফ্রন্ট প্যানেলে TOF 3D সেন্সর সহ পিল শেপের কাটআউট রয়েছে। এর সাহায্যে সেলফি তোলার পাশাপাশি ফোন আনলক করা যায়।
- এই ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ গত বছরের অত্যন্ত শক্তিশালী একটি স্মার্টফোন।
- এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
