এই সপ্তাহে Honor তাদের ‘এক্স’ সিরিজের Honor X9e Pro এবং Honor X8e স্মার্টফোন দুটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের এই সিরিজের আরও একটি নতুন Honor X9e s স্মার্টফোন পেশ করেছে। এই নতুন Honor X9e s 5G ফোনটি Middle East এবং African দেশে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বড় 8560mAh Battery, 6000nits AMOLED স্ক্রিন, 50MP Camera, 8GB RAM এবং Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।
Honor X9e s ফোনের স্পেসিফিকেশন
Honor X9e s ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 8560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 3 দিনের ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করলে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Honor X9e s 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য 5G ফোনটিতে Adreno A810 জিপিইউ যোগ করা হয়েছে।
Honor X9e s 5G ফোনটিতে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং হাই 6000nits ব্রাইটনেস সাপোর্ট করে। Eye Comfort ডিসপ্লের কারণে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর খুব একটা প্রভাব পড়বে না। এই ডিসপ্লেকে আঘাত বা স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য Aluminosilicate গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরাতে 10X Digital zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Honor X9e s 5G ফোনটিতে SGS ট্রিপল-রেজিস্টেন্স বডি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2.5 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K + IP68 + IP66 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য নতুন 5G ফোনে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং NFC এর মতো ফিচার যোগ করা হয়েছে।
Honor X9e s ফোনের দাম
Honor X9e s ফোনটি 8GB RAM + 256GB Storage সহ লঞ্চ করা হয়েছে। সৌদি আরবে ফোনটির দাম SAR 1,499 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 38 হাজার টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে ফোনটি Dawn Orange, Midnight Black এবং Glacier White কালার অপশনে ফোনটি সেল করা হবে।











