Home খবর লিক হল Nothing Phone (3a) এবং Phone (3a) Plus স্মার্টফোনের দাম ও লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস

লিক হল Nothing Phone (3a) এবং Phone (3a) Plus স্মার্টফোনের দাম ও লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস

নাথিং তাদের Nothing Phone 2, Phone (2a) এবং Phone (2a) Plus ফোনগুলি দুর্দান্ত ফ্যান ফলয়িং বাড়িয়ে চলেছে, এবার শীঘ্রই তাদের শক্তিশালী নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে আসতে চলেছে। কোম্পানির তাদের আপকামিং Nothing Phone (3a) এবং Phone (3a) Plus ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করবে। সম্প্রতি এই ফোনগুলির দাম এবং স্পেসিফিকেশনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাথিং ফোন 3a এবং নাথিং ফোন 3a প্লাস ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3a) সিরিজের লঞ্চ টাইমলাইন

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে নাথিং ফোন (3a) সিরিজ বাজারে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Nothing Phone (3a) এবং Phone (3a) Plus ফোনটি এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে। এই ফোনদুটি গ্লোবাল বাজার সহ এই সময় ভারতীয় বাজারেও পেশ করা হতে পারে।

Nothing Phone (3a) সিরিজের দাম

কোম্পানি তাদের নতুন নাম্বার সিরিজে মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। লিক অনুযায়ী Nothing Phone (3a) ফোনের দাম 25 হাজার টাকা কম এবং Nothing Phone (3a) প্লাস ফোনের দাম 30 হাজার টাকার মধ্যে রাখা হবে। নাথিং ফোন (3a) ফোনের দাম 23,999 টাকা থেকে 25,999 টাকার মধ্যে রাখা হতে পারে। অন্যদিকে Phone (3a) Plus ফোনটি 27,999 টাকা থেকে 29,999 টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে।

Nothing Phone (3a) সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রসেসর

নাথিং ফোন (3a) সিরিজে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ভারতে উপস্থিত Redmi Note 14 Pro+ এবং Realme 14 Pro+ ফোনগুলিতে একই প্রসেসর রয়েছে।

Geekbench সাইটে নাথিং ফোন (3a) ফোনটি লিস্টেড হয়েছে। গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 1,149 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2,813 স্কোর পেয়েছে। এই ফোনটিতে 8GB RAM দেওয়া হয়েছিল।

আমাদের ইন্টারনাল টেস্টে Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ Realme 14 Pro+ ফোনটি AnTuTu 7,96,785 স্কোর পেয়েছে। তাই নাথিং ফোন (3a) সিরিজেও একই পারফরমেন্স দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর স্পেসিফিকেশন
Core structure Octa-core (8)
Fabrication 4nm process
CPU 1x Cortex-A720 at 2.5 GHz
3x Cortex-A720 at 2.4 GHz
4x Cortex-A520 at 1.8 GHz
GPU Adreno 810
Memory type LPDDR5 at 3200 MHz
Storage type UFS 2.2, UFS 3.1

 

ক্যামেরা

এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজের ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যায়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী নাথিং ফোন (3a) ফোনটিতে টেলিফটো লেন্স থাকবে। তবে নাথিং ফোন (3a) প্লাস ফোনটিতে পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে।

আগের মডেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ছিল। এই সেটআপে প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। নাথিং সেইসব কোম্পানিগুলির মধ্যে পরে, যারা 30,000 টাকার চেয়েও কম দামে হাই-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে থাকে। তাই নাথিং ফোন (3a) সিরিজেও একই ধারা বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি

UL Demko লিস্টিং অনুযায়ী নাথিং ফোন (3a) ফোনটিতে 4,290mAh ব্যাটারি দেওয়া হবে। এটি নাথিং ফোন (2a) ফোনের 5,000mAh ব্যাটারির তুলনায় অনেকটাই ছোট। তাই এই তথ্য সঠিক কি না আমরা যাচাই করিনি।

প্রতিটি নাথিং ফোনের মতো নাথিং ফোন (3a) সিরিজেও চার্জিং অ্যাডোপ্টার বক্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

অপারেটিং সিস্টেম

নাথিং ফোন (3a) ফোনটি ডুয়ো অ্যান্ড্রয়েড Android 15 এবং Nothing OS 3.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। আগে থেকেই এই অপারেটিং সিস্টেম নাথিং ফোনের অন্যান্য মডেলগুলিতে রয়েছে এবং এটি আরও উন্নত ও পরিবর্তন করা হয়েছে।

এতে নতুন নোটিফিকেশন প্যানেল, লকস্ক্রিন ক্লক স্টাইল সাপোর্ট, নতুন সিস্টেম বিজেট, একটি নতুন গ্যালারি অ্যাপ, নতুন টাইপোগ্রাফি এবং অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ডিসপ্লে

এখনও পর্যন্ত নাথিং ফোন (3a) সিরিজের ডিসপ্লে সম্পর্কিত কোনো তথ্য বা লিক প্রকাশ্যে আসেনি। আপকামিং সিরিজ নাথিং ফোন (2a) ফোনের মতো

6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং সিরিজের ফোন দুটিতে আন্ডার ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

ডিজাইন

নাথিং ফোনের আগের সমস্ত মডেলে বক্সী ডিজাইন এবং ফ্ল্যাট সাইড দেওয়া হয়েছে, এর মধ্যে CMF ফোন 1 মডেলটিও রয়েছে। তাই নাথিং ফোন (3a) সিরিজেও একই ধরনের ডিজাইন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

গ্লিফ লাইট্স

নাথিং ফোনের সবচেয়ে আকর্ষণীয় অংশ এর ইউনিক গ্লিফ LED লাইট্স। নাথিং ফোন (3a) এবং নাথিং ফোন (3a) প্লাস ফোন দুটির ব্যাক প্যানেলে একটি নতুন গ্লিফ লাইট্স ডিজাইন দেওয়া হতে পারে।