লঞ্চ হয়ে গেছে iPhone 18 Pro, জেনে নিন ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসর সহ সমস্ত ডিটেইলস

Apple এমন একটি টেক ব্র্যান্ড যারা বছরে একবার ফোন লঞ্চ করে সারা বছর শিরোনামে ছেয়ে থাকে। এবার কোম্পানি তাদের iPhone 18 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের প্রো মডেলগুলি iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max নামে বাজারে আনা হয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন‌ও লঞ্চ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট iPhone 18 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

iPhone 18 Pro ফোনের ডিজাইন

কোম্পানি তাদের নতুন iPhone 18 Pro ফোনটির ডিজাইন আগের iPhone 17 Pro ফোনের মতোই রাখা হয়েছে। এই ফোনে মজবুত বডির জন্য অ্যালুমিনিয়াম ফ্রেম যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ব্যাক প্যানেলে Ceramic Shield গ্লাস ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে বড় হরাইজন্টাল ক্যামেরা প্ল্যাটফর্মের মধ্যে রেয়ার ক্যামেরা অবস্থিত, যা বাইরের অংশের তুলনায় কিছুটা উঁচু এবং এতে তিনটি ক্যামেরা সেন্সর ও ফ্ল্যাশ লাইট রয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য iPhone 18 Pro ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস প্রায় 8.75mm এবং ওজন 211 গ্ৰাম। এই ফোনটি burgundy, glacier, silver এবং black কালার অপশনে সেল করা হবে। এই সবকটি কালার অপশনেই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম দেখায়।

iPhone 18 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Apple iPhone 18 Pro ফোনে 2622 x 1206 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির কম্প্যাক্ট Dynamic Island স্ক্রিন যোগ করা হয়েছে। এই ফোনের Super Retina XDR ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে LTPO+ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এবার ডায়নামিক আইল্যান্ড আগের চেয়ে ছোট হয়েছে এবং এতে এক সঙ্গে তিনটি অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায়।

এই ফোনটির ডিসপ্লে 120Hz ProMotion সাপোর্ট করে, ফলে স্মুথ ও ফাস্ট স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিনে 3000nits ব্রাইটনেস এবং 460ppi ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিনে Ceramic Shield 2 প্রোটেকশন রয়েছে।

পারফরমেন্স

ভারতে iPhone 18 Pro ফোনটিতে Apple এর লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী A20 Pro প্রসেসর দেওয়া হয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই হেক্সাকোর প্রসেসর 4.9GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 32-কোর Apple Neural Engine যোগ করা হয়েছে, যা AI এবং মেশিন লার্নিঙের মতো কাজ নিজেই হ্যান্ডেল করে CPU ও GPU এর লোড কমাবে।

Apple A20 Pro প্রসেসর iPhone 18 Pro ফোনের CPU ও GPU পারফরমেন্স বুস্ট করার পাশাপাশি ফোনটিকে পাওয়ার এফিসিয়েন্ট করে তোলে। এর সঙ্গে এই ফোনে Apple C2 Modem দেওয়া হয়েছে। iPhone 18 Pro ফোনটি iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে, এতে Apple Intelligence সংক্রান্ত নতুন এবং অ্যাডভান্স AI ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা

iPhone 18 Pro ফোনের ক্যামেরা এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। এই ফোনে তিনটি 48MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 48MP প্রাইমারি ফিউশন সেন্সর, 48MP টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 18MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে ভেরিয়েবল অ্যাপার্চার দেওয়া হয়েছে, যা লেন্সের মাধ্যমে সেন্সর পর্যন্ত পৌঁছানো আলো কন্ট্রোল করে লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রেও সুন্দর রেজাল্ট দিতে পারে এবং এফেক্টিভ ডেপ্থ অফ ফিল্ড দিতে পারে। এই ফোনটি 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এর পাশাপাশি এতে বিভিন্ন মোড, ফিল্টার এবং এফেক্ট রয়েছে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে Apple iPhone 18 Pro ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। এই ফোনে সিলিকন ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 15 মিনিটে ফোনটির ব্যাটারি 50% চার্জ হয়ে যাবে। আরও জানানো হয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 6 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

iPhone 18 Pro ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে iPhone 18 Pro ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 256GB, 512GB ও 1TB স্টোরেজের পাশাপাশি এবার আইফোনে 2TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ভারতের বাজারে iPhone 18 Pro ফোনের 256GB মডেলের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মেমরি ভেরিয়েন্ট 1,89,900 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 12 সেপ্টেম্বর থেকে ইউজাররা iPhone 18 Pro ফোনটি বুক করতে পারবেন এবং 18 সেপ্টেম্বর থেকে এই ফোনটি burgundy, glacier, silver ও black কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে এই ফোনে 7000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here