ভারতের বাজারে সস্তা রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উঠলে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এর নাম প্রথমেই উঠে আসে। ভারতে 5G নেটওয়ার্কের ক্ষেত্রে এখনও প্রাইভেট কোম্পানিগুলির চেয়ে পিছিয়ে থাকলেও, সবচেয়ে সস্তা প্ল্যান পেশ করার ক্ষেত্রে এই কোম্পানিই সবচেয়ে এগিয়ে। এবার কোম্পানি মাত্র 1 টাকা দামের একটি প্ল্যান লঞ্চ করে আলোড়ন সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।
BSNL এর 1 টাকা দামের প্ল্যান
ভারতের টেলিকম সেক্টরকে চমকে দিয়ে কোম্পানির পক্ষ থেকে নতুন BSNL Freedom offer পেশ করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই প্ল্যানটি ভারতের 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে জারি করা হয়েছে এবং গত 1 আগস্ট থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত এই প্ল্যানের বেনিফিট উপভোগ করা যাবে। এই প্ল্যানটির বেনিফিট সম্পর্কে নিচে জানানো হল।
Celebrate Independence with Digital Azadi – BSNL’s ₹1 Offer for New Users!
Get a Free SIM, 2GB/Day High-Speed Data, Unlimited Calls & 100 SMS/Day – All Valid for 30 Days.
Offer valid from 1st to 31st August 2025.#DigitalAzadi #BSNL4G #BSNL #BSNLSIM #FreedomOffer #BSNLOffer pic.twitter.com/VqQ9l1m5XD
— BSNL India (@BSNLCorporate) August 5, 2025
BSNL Freedom offer-এর বেনিফিট
- 30 Days Validity
- Unlimited Calls
- 2GB/Day Data
- 100 SMS/Day
কোম্পানির এই 1 টাকা দামের প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে যেদিন এই প্ল্যান রিচার্জ করা হবে সেইদিন থেকে আগামী 30 দিন পর্যন্ত এই প্ল্যানটি উপভোগ করা যাবে।
প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 30 দিন পর্যন্ত প্রতিদিন 2GB করে ইন্টারনেট ডেটা পাবেন। ইউজারদের এই প্ল্যানে হাই স্পীড 4G ডেটা দেওয়া হবে। হিসাব করলে দেখা যায় ইউজারদের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 60GB ডেটা দেওয়া হবে।
ডেটা ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। প্ল্যানটি রিচার্জ করে যে কোনো লোকাল বা রোমিং অননেটওয়ার্ক ও অফনেটওয়ার্ক নাম্বারে যতক্ষণ ইচ্ছা কথা বলা যাবে।
কল ও ডেটার পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস দেওয়া হবে। ইউজাররা যে কোনো সার্কেলের যে কোনো নাম্বারে এই এসএমএস পাঠাতে পারবেন।
কিভাবে করা যাবে 1 টাকার রিচার্জ?
BSNL Freedom offer এর দাম রাখা হয়েছে মাত্র 1 টাকা। এই প্ল্যানটি নিউ ইউজারদের জন্য পেশ করা হয়েছে, শুধুমাত্র কোম্পানির নতুন নাম্বারেই এই সুবিধা উপভোগ করা যাবে। কাছের যে কোনো মোবাইল স্টোর বা বিএসএনএল স্টোরে গিয়ে নতুন সিম নিতে হবে এবং এই 1 টাকার প্ল্যানটি রিচার্জ করাতে হবে।
এই প্ল্যানের সঙ্গে সিম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং যে কোনো এটি কিনতে পারবেন। তবে মনে রাখতে হবে, আগে থেকে অ্যাক্টিভ বিএসএনএল নাম্বারে এই প্ল্যান রিচার্জ করা যাবে না। এই প্ল্যানের সুবিধা পাওয়ার জন্য নতুন মোবাইল নাম্বার থাকা আবশ্যক।
উন্নতি করছে বিএসএনএল
প্রায়ই বিএসএনএল ইউজারদের দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল এবং স্লো ইন্টারনেটের বিষয়ে অভিযোগ করতে দেখা যায়। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে দূরবর্তী গ্রামীণ ও মফস্বল এলাকায় BSNL নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যেত না বললেই চলে। তবে 2025 সালের শুরুতে কোম্পানি Tata-র সঙ্গে হাত মিলিয়ে গোটা দেশে 1 লক্ষ 4G টাওয়ার বসানোর উদ্যোগ নিয়েছিল, এর মধ্যে 75,000 টাওয়ার চালুও হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে বিএসএনএল সাবস্ক্রাইবার বেস বেড়ে 9.1 কোটি হয়ে গেছে।
BSNL 5G
BSNL অত্যন্ত দ্রুত গতিতে 5G নেটওয়ার্কের পথে এগিয়ে চলেছে। কোম্পানি তাদের ট্রায়াল ফেজের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে সফল ট্রায়াল করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে ভারতীয় ইউজাররা শীঘ্রই গোটা দেশে BSNL 5G নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
