গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy A38 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল প্রসেসর, RAM এবং ওএস ডিটেইলস

বেঞ্চমার্কিং প্ল্যার্টফর্ম গীকবেঞ্চে Samsung Galaxy A38 স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি আগের Samsung Galaxy A37 5G মডেলের সাক্সেসার হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে গীকবেঞ্চে লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং ওএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy A38 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চে Samsung Galaxy A38 ফোনটি SM-A386B মডেল নাম্বার সহ দেখা গেছে। মনে করিয়ে দিই Samsung Galaxy A37 ফোনটি SM-A376B মডেল নাম্বার সহ লঞ্চ করা হয়েছিল, তাই SM-A386B মডেল নাম্বার Samsung Galaxy A38 ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। GSMA IMEI ডেটাবেসে SM-A386B/DS (গ্লোবাল) মডেল নাম্বার সহ রেজিস্টার হয়েছে। বেঞ্চমার্কিং প্ল্যার্টফর্ম গীকবেঞ্চে Galaxy A38 ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 928 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্ট 2687 স্কোর পেয়েছে। এই প্ল্যার্টফর্মে ফোনটি অ্যান্ড্রয়েড 17 অপারেটিং সিস্টেম সহ দেখা গেছে। Samsung Galaxy A38 ফোনটি 6GB RAM ভেরিয়েন্ট সহ স্পট হয়েছে।

উপরোক্ত ছবিতে দেখা যাচ্ছে Samsung Galaxy A38 ফোনটি সিপিইউ ইনফয়মেশনে MediaTek MT6881 এর উল্লেখ রয়েছে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই MediaTek Dimensity 7500 অক্টাকোর প্রসেসর এবং 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি Samsung Galaxy A37 ফোনটি ভারতের বাজারে Exynos 1480 সহ পেশ করা হয়েছিল। তবে আপকামিং Galaxy A38 ফোনটি ভারতে এক্সিনোস প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে এবং লিস্টেড Samsung Galaxy A38 ফোনটি গ্লোবাল মডেল হতে পারে।

আমরা আগেই জানিয়েছি স্যামসঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy A38 ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তাই এখনও ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি। 2026 সালের মার্চ মাসে Galaxy A37 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের সাক্সেসার Samsung Galaxy A38 স্মার্টফোনটি 2027 সালের মার্চ মাসে পেশ করা হতে পারে। বর্তমানে Galaxy A37 ফোনটি প্রাথমিক দাম 48,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোন দেখে মনে করা হচ্ছে আসন্ন ফোনটি 50 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে এখনও 3-4 মাস পর Samsung Galaxy A38 5G ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। ইউজাররা দীর্ঘ ওএস আপগ্ৰেড এবং AI ফিচার সহ আপকামিং স্মার্টফোনের অপেক্ষা করতে পারেন। তবে ইউজাররা 50 হাজার টাকা বাজেট রেঞ্জে বাজারে উপস্থিত Snapdragon 8 Gen 5 প্রসেসর, 7600mAh ব্যাটারি এবং 100W চার্জিং ফিচার সহ iQOO 15R 5G ফোন, Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 7,100mAh ব্যাটারি সহ Motorola Edge 70 Max, 50MP সেলফি ক্যামেরা সহ vivo V70 Elite ও 10,000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max স্মার্টফোনগুলি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here