একদিকে Jio, Airtel এবং Vi এর মতো প্রাইভেট কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর জন্য সাধারণ মানুষের খরচা বেড়েই চলেছে, অন্যদিকে সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের ইউজারদের জন্য ক্রমাগত সস্তা রিচার্জ প্ল্যান পেশ করে চলেছে। আমরা এইরকমই একটি সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে এই পোস্টে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক BSNL এর কম দামে রিচার্জ প্ল্যানের ডিটেইলস
1 বছরের রিচার্জ প্ল্যান
- এই পোস্টে আমরা বিএসএনএলের 1 বছর/365 দিনের ভ্যালিডিটি সহ 1198 টাকা দামের রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাচ্ছি।
- এটা একটি প্রিপেইড প্ল্যান এবং এর দাম 1198 টাকা। এর উপর ট্যাক্স বা অন্য কোনো চার্জ দিতে হবে না।
- BSNL এর এই এক বছরের ভ্যালিডিটি সহ 1198 টাকা দামের রিচার্জ প্ল্যানের প্রতিদিনের খরচা মাত্র 3.28 টাকা (₹1198/365 দিন) হবে।
| দাম | 1198 টাকা |
| ভ্যালিডিটি | 365 দিন |
| কল | 300 মিনিট/মাস |
| ডেটা | 3জিবি/মাস (3G/4G) |
| এসএমএস | 30এসএমএস/মাস |
বিএসএনএলের রিচার্জ প্ল্যানের বেনিফিট
- বিএসএনএলের 1198 টাকা দামের রিচার্জ প্ল্যানে প্রতি মাসে ফ্রি 300 মিনিট কলের সুবিধা পাওয়া যায়।
- যেকোনো নাম্বারে এই 300 মিনিটের ব্যাবহার করা যাবে। সবমিলিয়ে এই প্ল্যানে ইউজারদের মোট 3600 মিনিট অর্থাৎ 60 ঘন্টা কলের বেনিফিট দেওয়া হয়।
- BSNL এর এক বছরের এই প্ল্যানে প্রতিমাসে 3GB Data এর সুবিধা পাওয়া যায়। প্রতিদিনের কোনো ধরনের লিমিট ছাড়াই এই ডেটা ব্যাবহার করা যায়।
- BSNL এর পক্ষ থেকে ইউজারডের জন্য এই প্ল্যানে প্রতিমাসে 30 SMS এর বেনিফিট দেওয়া হয়। সারা দেশ জুড়ে যেকোনো নাম্বারে এই এসএমএসের সুবিধা পাওয়া যায়।
BSNL এর রিচার্জ প্ল্যানের সুবিধা
যেসব ইউজাররা দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, 1198 টাকা দামে প্রিপেইড রিচার্জ প্ল্যানটি তাদের জন্য ভালো অপশন। এই এক বছরের রিচার্জ প্ল্যানটি ঘরের বয়স্ক মানুষের জন্য একটি ভালো অপশন হতে চলেছে। একইভাবে যেসব ইউজাররা ইন্টারনেটের ব্যাবহার করেন না এবং প্রয়োজন হলেই কল করেন, সেইসব গ্রাহকরা খুব ভালোভাবে এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন।
যেসব ইউজাররা তাদের নাম্বার চালু রাখতে চান, অথচ বেশি টাকা খরচা করতে চান না এই প্ল্যানটি তাদের জন্য ভালো অপশন। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন মাত্র 3.28 টাকার বিনিময়ে নাম্বার অ্যাক্টিভ রাখা যাবে। ফলে ব্যাঙ্ক বা অন্য যেকোনো ক্ষেত্রে OTP পাওয়ার ক্ষেত্রে এই নাম্বারটি সহজেই ব্যাবহার করা যায়।
