Home খবর 10 এপ্রিল বাজারে আসতে চলেছে নতুন Redmi মোবাইল সিরিজের প্রথম ফোন Turbo 3, দুর্দান্ত স্পেসিফিকেশন সহ পাওয়া যাবে 200MP Camera

10 এপ্রিল বাজারে আসতে চলেছে নতুন Redmi মোবাইল সিরিজের প্রথম ফোন Turbo 3, দুর্দান্ত স্পেসিফিকেশন সহ পাওয়া যাবে 200MP Camera

সম্প্রতি Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর পক্ষ থেকে জানানো হয়েছিল তাঁরা নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে এবং এটি ‘টার্বো’ নামে পেশ করা হবে। এই সিরিজে প্রথম স্মার্টফোন Redmi Turbo 3 নামে লঞ্চ হতে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে Redmi Turbo 3 ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ এই ফোনটি সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

Redmi Turbo 3 এর লঞ্চ ডিটেইলস

10 এপ্রিল চীনে Redmi Turbo 3 স্মার্টফোন লঞ্চ করা হবে। চীনে 10 এপ্রিল সন্ধ্যা 7 টায় Redmi Turbo 3 ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকাল 4 টে বেজে 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। জানিয়ে রাখি রেডমির নতুন ‘টার্বো সিরিজটি এখন শুধু মাত্র চীনেই সেল করা হবে অর্থাৎ এই Redmi Turbo 3 সিরিজটি এখন ভারতে লঞ্চ করা হবে না।

Redmi Turbo 3 এর প্রসেসর

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Turbo 3 ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1 3.0GHz (Cortex-X4) + 4 2.8GHz (Cortex-A720) + 3 2.0GHz (Cortex-A520) কোর চিপসেট রয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী Redmi Turbo 3 ফোনটি 1.75 million AnTuTu Score পেয়েছে।

Redmi Turbo 3 এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Redmi Turbo 3 স্মার্টফোনটি 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 1220 পিক্সেল রেজোলিশন ডিসপ্লে সহ ওএলইডি প্যানেলে তৈরি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে।

ক্যামেরা: প্রকাশ্যে আসা ফটো অনুযায়ী Redmi Turbo 3 স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে। এতে ম্যাক্রো সেন্সরও যোগ করা হতে পারে।

মেমরি: লিক অনুযায়ী রেডমি ফোনটিতে 16 জিবি RAM সাপোর্ট করবে। এই ফোনটির পাওয়ারফুল ভেরিয়েন্ট হিসেবে 12 জিবি RAM সহ দেখা যেতে পারে। তবে ফোনটিত 512 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 3 স্মার্টফোনটিতে 5,500এমএএচ ব্যাটারি যোগ করা হতে পারে। তবে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জিঙের জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।