Home খবর realme 5G Phone ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট! কম দামে সেল হচ্ছে 6GB, 8GB এবং 12GB RAM মডেল

realme 5G Phone ফোনে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট! কম দামে সেল হচ্ছে 6GB, 8GB এবং 12GB RAM মডেল

যারা 20 হাজার টাকা বাজেট রেঞ্জে দুর্দান্ত রিয়েলমি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বর্তমানে কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য দারুণ অফার জারি করা হয়েছে। কোম্পানির realme Narzo 70 Turbo ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই 5জি ফোনটি 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই সমস্ত ভেরিয়েন্টে ডিসকাউন্ট জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 70 Turbo ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

realme 5G Phone এর ডিসকাউন্ট

realme Narzo 70 Turbo 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট সেলিং প্রাইস
6GB RAM + 128GB Storage ₹16,999 ₹1,000 ₹15,999
8GB RAM + 128GB Storage ₹17,999 ₹1,000 ₹16,999
12GB RAM + 256GB Storage ₹20,999 ₹1,000 ₹19,999

 

realme Narzo 70 Turbo ফোনটিতে 1 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এই দুটি প্ল্যাটফর্মে রিয়েলমি 5জি ফোনের সমস্ত ভেরিয়েন্ট 1,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।

উপরোক্ত টেবিলের মাধ্যমে realme Narzo 70 Turbo ফোনের সমস্ত RAM ভেরিয়েন্টের ইফেক্টিভ প্রাইস জানানো হল। জানিয়ে রাখি শপিং সাইট আমাজনের মাধ্যমে অতিরিক্ত 1 টাকা অর্থাৎ মোট 1001 টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে। প্রসঙ্গত এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। রিয়েলমি ওয়েবসাইট এবং আমাজনের মাধ্যমে ফোনটি কেনার জন্য এবং সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

realme Narzo 70 Turbo 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির স্যামসাঙ E4 OLED দিস্প্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 92.65% স্ক্রিন টু বডি রেশিও, 6,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, 16.7 মিলিয়ন কালার, 106% NTSC কালার গামুট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 600 নিট লোকাল ও 1200 নিট পীক ব্রাইটনেস এবং AG DT Star 2 গ্লাস প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। realme NARZO 70 Turbo 5G ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর এবং মালী জি615 জিপিইউ যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 7,26,959 AnTuTu স্কোর পেয়েছে।

স্টোরেজ: এই 5জি ফোনটি 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM সহ সেল করা হচ্ছে। এই ফোনে ডায়নেমিক ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং 14GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 26GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে এক সঙ্গে 32টি অ্যাপ রান করা যায়। এই ফোনের 6GB RAM ও 8GB RAM ভেরিয়েন্ট 128GB স্টোরেজ সহ এবং 12GB RAM ভেরিয়েন্ট 256GB স্টোরেজ অপশনে কেনা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme NARZO 70 Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 82.3° ফিল্ড অফ ভিউ এবং F/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ব্যাটারি 9 ঘন্টা 34 মিনিট পর্যন্ত পিসিমার্ক ব্যাটারি স্কোর পেয়েছে। আমাদের টেস্ট চলাকালীন মাত্র 64 মিনিটে 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় নিয়েছে।