Home খবর 10000mAh ব্যাটারি এবং শক্তিশালী 2nm প্রসেসর সহ চীনে লঞ্চ হতে পারে Redmi K100 Ultra স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

10000mAh ব্যাটারি এবং শক্তিশালী 2nm প্রসেসর সহ চীনে লঞ্চ হতে পারে Redmi K100 Ultra স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Redmi K100 Pro

গত আগস্ট মাসে রেডমি তাদের হোম মার্কেট চীনে Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max স্মার্টফোন লঞ্চ করেছিল। এর পর অক্টোবর মাসে কোম্পানির পক্ষ থেকে Redmi K100 5G স্মার্টফোন পেশ করা হয়। এবার এই সিরিজের অধীনে আলট্রা মডেলে কাজ শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি চীনে Redmi K100 Ultra নামে লঞ্চ করা হতে পারে। এবার ফোনটি লঞ্চের আগেই চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন লিক করে দিয়েছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi K100 Ultra ফোনের স্পেসিফিকেশন

Redmi K100 Ultra ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠতে চলেছে। লিকে বলা হয়েছে এই ফোনে সম্ভবত MediaTek Dimensity 9600 Pro চিপসেট বা Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে লঞ্চ হ‌ওয়া তিনটি ফোনেই কোয়ালকম চিপসেট রয়েছে। তাই আপকামিং K100 Ultra ফোনেও কোয়ালকম প্রসেসর থাকার আশাই বেশি।

ফটোগ্রাফির জন্য Redmi K100 Ultra ফোনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP 3X পেরিস্কোপ লেন্স যোগ করা হতে পারে। এই পেরিস্কোপ লেন্সের সাইজ 1/1.95 ইঞ্চি হবে বলে জানা গেছে। এই ফোনে থার্ড সেন্সর হিসাবে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। আপাতত ফোনটির সেলফি ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

Redmi K100 Ultra ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 10000mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। মনে করিয়ে দিই Redmi K100 ফোনেও 10000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। এছাড়া Redmi K100 Pro ফোনে 8580mAh এবং K100 Pro Max ফোনে 9070mAh ব্যাটারি রয়েছে।

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আপকামিং Redmi K100 Ultra 5G ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে ফ্ল্যাট সার্ফেস সহ OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে এবং এতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে। জানিয়ে রাখি K100 ফোনে 165Hz রিফ্রেশ রেট এবং সিরিজের অন্য দুটি ফোনে 185Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে। Redmi K100 Ultra 5G ফোনটিতেও 185Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

লিক থেকে জানা গেছে Redmi K100 Ultra 5G ফোনে মেটাল ফ্রেম বডি যোগ করা হবে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং থাকতে পারে। এই আপকামিং ফোনে সিরিজের অন্যান্য মডেলের মতোই BOSE স্পিকার দেওয়া হতে পারে। এই ফোনটি কবে লঞ্চ হবে বা এই ফোনে কেমন স্পেসিফিকেশন পাওয়া যাবে তা জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।