200MP ক্যামেরা এবং 165Hz OLED ডিসপ্লে সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে Xiaomi 18T 5G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

আগামী 17 নভেম্বর গ্লোবাল বাজারে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন দুটি লঞ্চ হতে চলেছে। আগেই ফোন দুটি চীনের বাজারে পেশ করা হয়েছিল এবং এবার চীনের বাইরে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের Pro মডেলের অফিসিয়াল ঘোষণার পর, এবার এই সিরিজের Xiaomi 18T ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। গত 4 জুন Xiaomi 17T ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল এবং শীঘ্রই Xiaomi 18T স্মার্টফোনটি পেশ করা হবে।

Xiaomi 18T ফোনের স্পেসিফিকেশন

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির Xiaomi 18T ফোনটিতে MediaTek Dimensity 8600 চিপসেট দেওয়া হতে পারে। সবচেয়ে বড় কথা এই Dimensity 8600 প্রসেসর এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। 2027 সালের জানুয়ারি মাসে মিডিয়াটেকের প্রসেসরটি পেশ করা হতে পারে। অর্থাৎ Xiaomi 18T ফোনটি Dimensity 8600 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 17 সহ লঞ্চ করা হবে।

আপকামিং শাওমি ফোনটিতে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফাস্ট মেমরি ব্যাবহারের জন্য এতে UFS 4.1 Storage দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Xiaomi 18T 5G ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড LTPS OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 165Hz বা 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

Xiaomi 18T ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি সেন্সর, 50MP periscope telephoto লেন্স এবং 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Xiaomi 17T ফোনের দাম এবং স্পেসিফিকেশন

2027 সালে ভারতের বাজারে Xiaomi 17T ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম 70 হাজার থেকে 80 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। ভারতে এখনও পর্যন্ত Xiaomi 17T ফোনটি প্রাথমিক 64,999 টাকা দামে সেল করা হয়। এটি ফোনের 12GB RAM + 256GB Storage অপশনের দাম। এই স্মার্টফোনে MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 21,36,906 AnTuTu Score পেয়েছিল। ফোনটিতে Xiaomi 3D IceLoop Cooling System রয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 17T ফোনটিতে Leica Summilux অপটিক্যাল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Light Fusion 800 OIS সেন্সর, 50MP Periscope Telephoto লেন্স এবং 12MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য শাওমি ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Xiaomi 17T 5G ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কোর্নিং গোরিলা গ্লাস Glass 7i প্রোটেকশন রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জিঙের জন্য এতে 67W ফাস্ট চার্জিং এবং 22.5W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6E, Bluetooth 6.0 এবং NFC এর মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here